উখিয়ায় পূর্বরত্নায় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা

0
3

 

উখিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের উখিয়ায় একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার গভীর রাতে উপজেলার পূর্ব রত্নাপালং এলাকায় এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ঘরের ভেতর থেকে ৪টি লাশ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ। নিহতদের মধ্যে বউ-শ্বাশুড়ী ও ২ শিশু রয়েছে। এঘটনায় পুরো এলাকায় চাপা আতঙ্ক বিরাজ করছে।

নিহতরা হলেন, কুয়েত প্রবাসী রোকেন বড়ুয়ার মা সখি বড়ুয়া (৬৮), স্ত্রী মিলা বড়ুয়া (২৫), মিলা বড়ুয়ার পুত্র সন্তান রবিন বড়ুয়া (৫) ও মৃত প্রবীণ বড়ুয়ার পুত্র শিবু বড়ুয়ার পুত্র সনি বড়ুয়া (৬)।  তাৎক্ষনিক হত্যার সঠিক তথ্য জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে দুরৃত্তরা রাতের আধারে ধারালো অস্ত্র দিয়ে তাদের জবাই করে হত্যা করেছে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে বাসার ছাদের সিঁড়ি দিয়ে প্রবেশ করে মৃতদেহগুলো উদ্ধার করেছে উখিয়া থানা পুলিশ। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে রোকেন বড়ুয়ার বাড়ির একটি কক্ষে গলাকাটা অবস্থায় তার মা সখি বড়ুয়ার লাশ দেখতে পাই স্থানীয়রা। পরে বাড়ির ভেতরে অন্য একটি কক্ষে স্ত্রী মিলা বড়ুয়াসহ দুই শিশু রবিন বড়ুয়া ও সনি বড়ুয়ার গলাকাটা লাশ পাওয়া যায়।

স্থানীয় রত্নাপালং ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোক্তার আহমদ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে বাড়ির সিঁড়ি ঘর দিয়ে প্রবেশ করে তাদের হত্যা করেছে। তবে কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।

উখিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল মনসুর এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করার প্রস্তুতি চলছে।

আগেএকটি সেতু ও ভারুয়াখালীবাসীর দুর্ভোগ
পরেশারদীয় দুর্গাপুজায় ৩ স্তরের নিরাপত্তা দেয়া হবে-ওসি ফরিদ উদ্দিন