মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু
কক্সবাজার জেলার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাকেন্দ্র রামু’র চাকমারকুল মাদ্রাসার সৃষ্ট ঘটনা সংকট সমাধান আলহামদুলিল্লাহ্। আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ এর সম্মানিত মহা সচিব আল্লামা আব্দুল হালিম বুখারী, কক্সবাজার সদর রামুর সম্মানিত সাংসদ সাইমুম সরওয়ার কমলে’র মধ্যস্থতায় মাওলানা সিরাজুল ইসলাম ও মাওলানা আব্দুর রাজ্জাক এর বিরোধ সুন্দর পরিবেশে সমাধান হল। আগামীতে মাদ্রাসাটি ভালভাবে পরিচালনার স্বার্থে মুরব্বীগণ একটি যোগান্তকারী সিদ্ধান্ত গ্রহন করেন। মাওলানা সিরাজুল ইসলামকে নির্বাহী মুহতামিম প্রধান করে উপস্থিত সকলের অনুরুধে মুহতামিম পদে আল্লামা শাহ আব্দুল হালিম বুখারী দাঃবাঃ এর নাম প্রস্তাব হয় এবং তা সর্বসম্মতিতে গৃহীত হয়।
২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকল ১১টায় রামু চাকমারকুল মাদ্রাসায় মজলিশে শুরার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সাংসদ সাইমুম সরওয়ার কমলে’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে ইত্তেহাদুল মদারিস বাংলাদেশ এর সম্মানিত মহা সচিব আল্লামা আব্দুল হালিম বুখারী।
মাওলানা আব্দুর রাজ্জাককে শিক্ষক হিসেবে স্ব পদে বহাল করেন এবং মাদ্রাসার মজলিশে সদস্য মনোনিত করেন। মাও হাফেজ আব্দুল হক ও মুপ্তি মোর্শেদুল আলম, মজলিশে শুরার সদস্য মনোনিত করেন। পরে সাংসদ সাইমুম সরওয়ার কমল উভয় পক্ষকে কাছে টেনে বুকের সাথে বুক মিলিয়ে দেন। এবং সৌহার্দ পূর্ণ পরিবেশে সকল ধরনের ভূল বুঝা বুঝি অবসান ঘটে। আলহামদুলিল্লাহ্ মুরব্বিদের সময়োপযোগী, দুরদর্শি সিদ্ধান্তে কক্সবাজারে ওলামায়েকেরামের মধ্য অনাকাঙ্ক্ষিত ভুল বুঝাবুঝির অবসান হল।
উক্ত বৈঠকে অন্যান্যদের মধ্য উপস্থিত ছিলেন পোকখালী মাদ্রাসার প্রতিষ্টাতা পরিচালক মাও মোখতার আহমদ, ধাওনখালী মাদ্রাসার পরিচালক মাও মোসলিম, চট্রগ্রাম দারুল মারিফ আল ইসলামিয়ার সহকারি পরিচালক মাও ফোরকানুল্লাহ খলিল, টেকনাফ জামেয়ার পরিচালক মাও মুপ্তি কেফায়েত উল্লাহ, তাবলীগ জামাতের মুরব্বি মাওলানা মুপ্তি মোর্শেদুল আলমচৌধুরী, রামু জোয়ারিয়ানালা মাদ্রাসার সহকারি পরিচালক মাওলানা হাফেজ আব্দুল হক, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ তাজ রাজারকুল আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মোহাম্মদ মোহছেন শরীফ, দৈনিক হিমছড়ি’র প্রধান সম্পাদক আলহাজ্ব আলী হাচ্ছান চৌধুরী, রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, এন আলম,সহ ককসবাজার রামুর বিভিন্ন মাদ্রাসার সম্মানিত পরিচালক ও গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন।













