রামুর মেধাবী ছাত্রী মাইশা বাঁচতে চায়ঃ সাহায্যের আবেদন

0
7

এস এম হুমায়ুন কবির,রামু

কক্সবাজারের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের নাদেরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর  মেধাবী ছাত্রী, হতদরিদ্র মাইশা অজানা রোগে জীবনমৃত্যুর সন্ধীক্ষনে।চট্টগ্রাম মেডিকেলে দীর্ঘদিন ধরে চিকিৎসা চললেও এখনো তার রোগ নির্নয় করতে পারেনি মাইশার চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক। দীর্ঘদিন ধরে চিকিৎসা চলায় দরিদ্র মাইশার পরিবার এখন সর্বশান্ত।
কিন্তু মাইশা বাঁচতে চায়।এখন উন্নত চিকিৎসার প্রয়োজন হয়তো বিদেশে যেতে হবে মাইশা কে।কিন্তু তার চিকিৎসা করার মতো কোন অর্থ হাতে নেই মাইশার পরিবারের।দুরারোগ্য অজানা রোগে জীবনমৃত্যুর সাথে লড়াকু মেধাবী ছাত্রী মাইশার আর্থিক অনটনের খবর পেয়ে সাহায্যের হাত বাড়িয়ে ছিলেন কক্সবাজারের স্বনামধন্য এনজিও ” অগ্রযাত্রা ” সভাপতি ও মানবতার নেত্রী নীলিমা আক্তার চৌধুরী। তিনি মেধাবী ছাত্রী মাইশা কে সুদুর চট্টগ্রাম মেডিকেল নিয়ে চিকিৎসা সেবা দিলেও দীর্ঘদিন রোগ নির্ণয় করতে না  পারায় চিকিৎসক তাকে আরো উন্নত চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন।
মাইশা সুন্দর পৃথিবীতে থাকতে চায়।মাইশা কে বাঁচাতে বিপুল অর্থের প্রয়োজন।দরিদ্র মাইশার পরিবার সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন।মাইশা কে বাঁচাতে সুহ্নদয়বান সহযোগিতা  করতে চাইলে  তার পরিবারের ( বিকাশ ০১৮৮১-০২৫০৩৫ ) নাম্বারে যোগাযোগ করতে পারেন।বাঁচাতে পারেন মেধাবী ছাত্রী মাইশার জীবন। উল্লেখ্য, পানিরছড়া ৭ নং ওর্য়াড়ে উক্ত ছাত্রীর বসবাস। মা -বাবা খুবই গরীব অসহায়। বর্তমানে মাইশা চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি আছেন বলে জানান পিতা তোফাইয়েল আহমদ প্রকাশ টুইল্ল্যা ও মাতা আনোয়ারা বেগম।

আগেকক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ১১
পরেউখিয়ার চাঞ্চল্যকর ফোর মার্ডারের অনেক ক্লু পেয়েছিঃ উখিয়ায় পুলিশের অতিঃডিআইজি