প্রেস বিজ্ঞপ্তিঃ
উপসংঘরাজ ও বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত এবং রামু কেন্দ্রীয় সীমা বিহারের পূজনীয় অধ্যক্ষ পন্ডিত সত্যপ্রিয় মহাথের’র সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় ২৮ সেপ্টম্বর সন্ধ্যায় রামু সীমা বিহারে হাজার প্রদীপ প্রজ্জ্বলন করা হয়। এতে সভাপতিত্ব করেন রামু সিমা মহাবিহারের সহকারী অধ্যক্ষ প্রজ্ঞানন্দ ভিক্ষু। উপস্থিত ছিলেন অত্র বিহারের আবাসিক ভিক্ষু ধর্মপাল ভান্তেসহ অন্যান্য ভিক্ষুসংঘ। আরো উপস্থিত ছিলেন উজ্জ্বল বড়ুযা উচ্চমান সহকারী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, কক্সবাজার জেলা, সুমথ বড়ুয়া, সহকারী শিক্ষক, রামু উচ্চ বালিকা বিদ্যালয়, স্বদীপ বড়ুয়া, সোহেল বড়ুয়া, লিটন বড়ুয়া, পিয়াস বড়ুয়া, অন্তর বড়ুয়া, সাগর বড়ুয়া, সজীব বড়ুয়া প্রসুখ।













