শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়েছেন লুৎফুর রহমান কাজল

0
5

প্রেস বিজ্ঞপ্তিঃ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কক্সবাজার জেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন কক্সবাজার সদর-রামু আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির মৎস্যজীবি বিষয়ক সম্পাদক লুৎফুর রহমান কাজল। এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, প্রতিটি ধর্মই সত্য, সুন্দর ও শ্বাশত শান্তির বার্তা প্রচার করে। ধর্মীয় সম্প্রীতির উজ্জল দৃষ্টান্ত হচ্ছে কক্সবাজার। এই সম্প্রীতির সহাবস্হান ধরে রাখতে ও শান্তি শৃংখলা বজায় রাখতে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বিএনপি’র এই কেন্দ্রীয় নেতা।

আগেরোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পক্ষে ভোট দেয়নি ভারত
পরেদেশে ফিরেই মির্জা ফখরুলের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী