
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে পুলিশ গোপন সূত্রে জানতে পারে একদল রোহিঙ্গা সীতাকুণ্ডের সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কেশবপুর মোল্লাপাড়া এলাকায় মোবারক সওদাগরের কলোনির মোবারকের একটি ঘরে অবস্থান করে পার্শ্ববর্তী একটি বেসরকারি কারখানায় কাজ করে যাচ্ছে। এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।
সীতাকুণ্ডথানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজারের উখিয়া কতুংপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে এই রোহিঙ্গারা সীতাকুণ্ডের কেশবপুর মোল্লাপাড়ার মোবারক সওদাগরের আশ্রয়ে আসে। আমরা তার একটি ঘর থেকে ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছি। অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এছাড়া তাদের আশ্রয়দাতাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি (ইন্টেলিজেন্স) সুমন বণিক












