প্রচ্ছদ কক্সবাজার মহেশখালীতে ব্রিটিশ আমলের ম্যাগনেটিক পিলার উদ্ধার

মহেশখালীতে ব্রিটিশ আমলের ম্যাগনেটিক পিলার উদ্ধার

0
9
মহেষখালী প্রতিনিধিঃ
 ইউনিয়নে সড়ক সংস্কার কাজের সময় উদ্ধার হয়েছে ব্রিটিশ আমলের ম্যাগনেটিক পিলার। বিষয়টি নিয়ে এলাকাবাসীর মাঝে কৌতূহলের শেষ নেই। জনশ্রুতি রয়েছে, পিলারটি মূল্যবান রত্নের তৈরি। গতকাল দুপুর ১২টার দিকে ইউনিয়নের জামালপাড়া এলাকা থেকে পিলারটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার গোরকঘাটা-জনতা বাজার সড়কে স্কেভেটরের মাধ্যমে খননকাজ চলছিল। এ সময় হঠাৎ একটি লোহার পিলার স্কেভেটরে আটকে গেলে অপারেটর তা সড়কের এক পাশে রেখে দেয়। পরে ওই এলাকার তোফাইল আহমদ পিলারটি নিয়ে যেতে চাইলে কৌতূহলী জনতা তাকে বাধা দেয়। মুহূর্তের মধ্যে খবরটি ছড়িয়ে পড়লে স্থানীয় ইউপি সদস্য আনচার উল্লাহ আকবরের বাড়িতে পিলারটি রাখা হয়। পরে পুলিশ এসে পিলারটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এলাকাবাসীরা জানায়, ওই এলাকায় ৪টি পিলার ছিল। এর মধ্যে ৩টি পিলার প্রায় ২৫ বছর আগে একটি সংঘবদ্ধ চোরাচালানী চক্র চুরি করে নিয়ে যায়। এর আগে ওই পিলারগুলো সংগ্রহের জন্য একটি প্রত্নতাত্ত্বিক দল গবেষণা চালিয়েছিল।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, উদ্ধারকৃত পিলারটি থানা হেফাজতে রয়েছে। তবে এটি সেই পিলার কি না আমরা নিশ্চিত নই। লোকজনের মুখে শুনেছি, ম্যাগনেটিক পিলার হলে তার সংস্পর্শে মোবাইল ফোন বন্ধ হয়ে যায়। এটির বেলায় তা হচ্ছে না।

আগেদারিদ্রতা জয় করে ঢাবির মেধা তালিকায় রামুর মর্জিনা
পরেদুর্গাপূজা উপলক্ষে কক্সবাজার জেলা বিএনপি’র শুভেচ্ছা