
এম আবুহেনা সাগর,ঈদগাঁও
কেন্দ্রীয় নিদের্শনার আলোকে তৃনমৃলে আ,লীগ কে ঢেলে সাজানোর লক্ষে জালালাবাদ এবং ইসলামাবাদ ইউনিয়নে বর্ধিত সভা পৃথক পৃথক ভাবে সম্পন্ন হয়। ৪ই অক্টোবর বিকেলে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের হল রুমে ইউনিয়ন আ,লীগের সভাপতি চেয়ারম্যান নুর ছিদ্দিকের সভাপতিত্ব সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এমইউপির পরিচালনায় অনুষ্টিত বর্ধিত সভায় বক্তব্য রাখেন,সাংগঠনিক টিমের আহবায়ক হুমায়ুন তাহের চৌধুরী হিমু, সদস্য সচিব এড.ছৈয়দ রেজাউর রহমান রেজা, সদর আ,লীগের সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান আজাদ, ইউনিয়ন যুবলীগ সভাপতি নাছির উদ্দিন জয়,উপজেলা শ্রমিকলীগ সভা পতি আমজাদ হোসেন ছোটন রাজা, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুহেনা বিশাদ। ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ ও বিভিন্ন ওর্য়াড়ের সভাপতি ও সাধারন সম্পাদকগন উপস্থিত ছিলেন। সাংগঠনিক টিমের নেতৃবৃন্দরা ওর্য়াড়, ইউনিয়ন কমিটির সাংগঠনিক বিষয়ে খোঁজ খবর নেন।
অন্যদিকে জালালাবাদ ইউনিয়ন আ,লীগের বর্ধিত সভা একইদিন বিকেলে পাবলিক লাই ব্রেরী মিলনাতনে ইউনিয়ন সভাপতি সেলিম মোর্শেদ ফরাজীর সভাপতিত্বে সাধারন সম্পাদক মমতাজুল ইসলামের পরিচালনায় সম্পন্ন হয়। এ সভায় বক্তব্য রাখেন,সাংগঠনিক টিমের আহবায়ক মুজিবুর রহমান মুজিব,সদস্য সচিব মহিদ উল্লাহ মহিদ। উপস্থিত ছিলেন, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ,ওর্য়াড় কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকগন এবং ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসান তারেকসহ তৃনমুল পর্যায়ের অসংখ্য নেতৃবৃন্দ।













