কাউয়ারখোপে যুবনেতা অারিফের অকাল মৃত্যুঃ জানাজায় শোকার্ত মানুষের ঢল

0
6

 

নিজস্ব প্রতিবেদকঃ

লিভার ক্যান্সারের কাছে হেরে যাওয়া রামু উপজেলার পুর্ব কাউয়ারখোপ গ্রামের শামসুল আলম সওঃ এর পুত্র যুবনেতা আরিফুল ইসলামের (২৪) জানাজা ৫ অক্টোবর শনিবার আসরের নামাজের পর স্হানীয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্টিত হয়,
জানাজায় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,ও বিভিন্ন পেশাজীবির উপস্হিতি সহ শোকার্ত মানুষের ঢল নামে, জানাজায় ইমামতি করেন মরহুমের ছোট ভাই মৌঃ মোঃ ওসমান,
কাউয়ারখোপ রিয়াজুচ্ছালিহাত বালিকা মাদ্রাসার প্রধান মরহুমের চাচা মাঃ এনামুল হক জানান
তার ভাতিজা আরিফের ৩/৪ বছর পুর্বে লিভার ক্যান্সার ধরা পড়ে,
দেশের বিভিন্ন হাসপাতালে তাকে চিকিৎসা সেবা দেয়া হলেও মরন ব্যধি ক্যান্সারের কাছে হার মেনে আজ ( শনিবার) সকাল ৭ টায় নিজ বাড়ীতে শেষ নিশ্বাস ত্যাগ করেন,
কাউয়ারখোপ ইউনিয়নের নিকাহ ও তালাক রেজিষ্ট্রার বিশিষ্ট সাংবাদিক এম,আবদুল্লাহ আল মামুন বলেন
মরণ ব্যধি ক্যন্সারে আক্রান্ত আরিফের চিকিৎসায় তার পরিবার নানা সংকটের মাঝেও চেষ্টার কোন ত্রুটি রাখেনি,
মানুষের সাথে মিলেমিশে থাকা সদালাপী যুবনেতা আরিফের মৃত্যুতে এলাকা বাসী শোকাহত,

আগেটেকনাফে ১০ কেজি গাঁজাসহ ২ মহিলা আটক
পরেজেলা আওয়ামী লীগের আওতাধীন ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও পৌর সম্মেলন ৩০ নভেম্বরের মধ্যে