
আবদুল মালেক সিকদার,রামু
রামু কেন্দ্রীয় সীমা বিহারের অধ্যক্ষ ও
একুশে পদকপ্রাপ্ত বৌদ্ধ ধর্মীয় গুরু সত্যপ্রিয় মহাথেরোর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রামু উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কক্সবাজার জেলা যুবলীগের সাবেক সহ শিক্ষা ও পাঠাগার সম্পাদক, জেলা ছাত্রলীগের সাবেক সদস্য রামু উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল হক চৌধুরী। রবিবার এক শোকবার্তায় তিনি সত্যপ্রিয়র বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোক সন্তাপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। গত বৃহস্পতিবার রাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসারত অবস্থায় সত্যপ্রিয় মারা যান।তার বয়স হয়েছিল ৯০ বছর। ১৯৫০ সালে ভিক্ষু জীবনে আসা সত্যপ্রিয় ২০০৬ সালে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সভাপতির দায়িত্ব নেন। ২০১৫ সালে উপ সংঘরাজ উপাধি দেয়।সমাজ সেবায় অবদানের জন্য ২০১৫ সালে একুশে পদক দেয় সরকার।













