কক্সবাজারে বিশ্ব শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

0
6

কক্সবাজারে আজ বিশ্ব শিশু দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে শোভাযাত্রার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। এর আগে একই স্থানে শিশু সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। “আজকের শিশু আনবে আলো, বিশ্বটাকে রাখবে ভালো ” এ প্রতিপাদ্যে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমি এ কর্মসূচির আয়োজন করে। শোভাযাত্রায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মাসুদুর রহমান মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব এস এম সরোয়ার কামাল, জেলা তথ্য কর্মকর্তা ইমদাদুল ইসলাম মিনা, জেলা গণগ্রন্থাগারীক, জেলা মার্কেটিং অফিসার মো শাহজাহান আলী, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হক, শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্রের উপ-পরিচালক জেসমিন আরা, উন্নয়ন সংস্থার প্রতিনিধি, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আগেবুয়েট ছাত্র ফাহাদের মৃত্যুর ঘটনায় ছাত্রলীগের ২ নেতা আটক
পরেউখিয়ার আলোচিত ফোর মার্ডার: রহস্যের জট খুলেনি