উখিয়ায় ২০ লাখ টাকার ইয়াবাসহ রোহিঙ্গা আটক

0
5

কক্সবাজার খবর ডেস্কঃ

উখিয়া থেকে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আজ সোমবার (৭ অক্টোবর) রাত  তিনটার  সময়  উপজেলার জামতলী বাজারে  অভিযান চালিয়ে আইয়াজ  নামের রোহিঙ্গাকে  আটক  করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে ৩ হাজার ৯৪৫ পিস  ইয়াবা উদ্ধার করা হয়।

র‌্যাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মো. শেখ সাদী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার জামতলী বাজারের সামনে থেকে আজ তাকে আটক করা হয়। এ সময় তার ব্যাগ তল্লাশি করে আনুমানিক ১৯ লাখ ৭২ হাজার ৫শ টাকার মূল্যের ৩ হাজার ৯৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তিকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

আগেভিন্ন মতের জন্য শিক্ষার্থীকে মেরে ফেলার অধিকার কারও নেই’
পরেফাহাদ হত্যার ঘটনায় চকবাজার থানায় মামলা