কক্সবাজার সদর থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ০৭

0
10

কক্সবাজার সদর থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলায় অভিযুক্ত ০৭ জনকে আটক করেছে। গত ০৬/১০/২০১৯ ইং তারিখ হতে সকাল হতে ০৭/১০/২০১৯ ইং তারিখ সকাল পর্যন্ত অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) পুলিশ পরিদর্শ (তদন্ত) জনাব মোঃ খায়রুজ্জামান, পুলিশ পরিদর্শক (অপারেশনস্ এ্যান্ড কমিউনিটি পুলিশিং), মোঃ ইয়াছিন পুলিশ পরিদর্শক পুলিশ পরিদর্শক (ইন্টিলিজেন্স) মোহাম্মদ আরিফ ইকবাল,এসআই আবুল কালাম-১ এসআই মোঃ দেলোয়ার হোসাইন,এএসআই মহিউদ্দিন বেগ, সঙ্গীয় ফোর্স এবং ঈদগাঁও তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামান খান সহ কক্সবাজার সদর মডেল থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ০৭ জন আসামীকে গ্রেফতার করেন কক্সবাজার সদর মডেল থানা পুলিশ।
নিয়মিত মামলা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীরা হলেন

১। মোঃ মনসুর আলী, পিতা-মৃত আব্দুল মজিদ,সাং-খুরুলিয়া,কোনারপাড়া, ০৮নং ওয়ার্ড, থানা ও জেলা-কক্সবাজার।
২। বশির আহম্মদ,পিতা-মৃত খলিল আহম্মদ, সাং-মুচনী, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার,বর্তমান-নুর হোটেলের কর্মচারী, লালদিঘীর পাড়, কক্সবাজার পৌরসভা,কক্সবাজার সদর, কক্সবাজার।
৩। রুমা আক্তার , পিতা-সুলতান আহমদ, সাং-কুতুপালং,থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
৪। মোঃ আকাশ মিয়া, পিতা-বাবুল মিয়া, সাং-শিবপুর,০১ নং ওয়ার্ড, থানা-নবীনগর,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
৫। মোঃ সোহাগ, পিতা-তাজুল ইসলাম, সাং-ধোলাইপাড়া,০১ নং ওয়ার্ড, থানা-নবীনগর,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
৬। জাব্বার প্রকাশ জব্বার, পিতা-মৃত আনোয়ারুল হক, সাং-পশ্চিম বাহারছড়া, বালিকা মাদ্রাসা রোড, স্কুলের পাশের বাড়ী, থানা ও জেলা-কক্সবাজার।
৭।্ হোছন আহম্মদ, পিতা-মৃত ইমাম হাছান, সাং-নাইট্যং পাড়া, ব্রীজের পাশে, থানা-টেকনাফ,জেলা-কক্সবাজার।

কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ফরিদ উদ্দিন খন্দকার (পিপিএম) তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন বিভিন্ন মামলায় গ্রেফতারের পর আদালতের মাধ্যমে তাহাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এলাকার আম জনতা ও পর্যটকদের সার্বিক নিরাপত্তার নিশ্চিতের লক্ষ্যে মামলায় অভিযুক্ত ও চিহিৃত অপরাধীদের বিরুদ্ধে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

আগেআবরার হত্যাকাণ্ডে জড়িত বুয়েট ছাত্রলীগের ১১ নেতা বহিস্কার
পরেরামুর পূজা মন্ডপ পরিদর্শন করেন ডিসি এসপি