পাহাড়তলী থেকে অস্ত্র সহ ২ ডাকাতকে আটক করেছে র‌্যাব-১৫

0
4

নবগঠিত র‌্যাব-১৫, রামু, কক্সবাজার জেলার সদর থানাধীন পশ্চিম পাহাড়তলী সাকিনস্থ খুনীর মাঠের পশ্চিম পার্শ্বে মৃত শাহ আলমের বাড়ির ভিতর কতিপয় ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে অস্ত্রশস্ত্রসহ অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ৭ অক্টোবর আনুমানিক আড়াইটায় অস্থায়ী র‌্যাব-১৫, রামু, কক্সবাজারের একটি চৌকস আভিযানিক দল উক্ত স্থানে পৌছালে র‌্যাবের উপস্থিতি টের পাইয়া ডাকাতদল র‌্যাবকে উদ্দেশ্য করিয়া এলোপাথারী গুলি ছুড়তে থাকে তখন র‌্যাব সদস্যদের নিরাপত্তার কথা চিন্তা করে পাল্টা গুলি করে। উভয় পক্ষের মধ্যে থেমে থেমে আনুমানিক ৫/৭ মনিট গুলাগুলির ঘটনা ঘটে। গুলাগুলির এক পর্যায়ে পালিয়ে যাওয়ার সময় ০৩ টি দেশীয় এলজি,০৩ রাউন্ড ১২ বোর তাজা কার্তুজ, ০২ রাউন্ড খালি খোসা এবং ০১ টি তলোয়ারসহ আসামী ১। শাহ ইমরান হোসেন আব্বু (২২), পিতা-মৃত শাহ আলম, সাং-পশ্চিম পাহাড়তলী (খুনীর মাঠের পশ্চিম পাশ), থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার ২। মোঃ রফিকুল ইসলাম (২২), পিতা-আঃ হামিদ, মাতা-মোছাঃ নূর বানু, সাং-পাহাড়তলী, থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তি সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

আগেআবরারের হত্যা নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর আবেগঘন স্ট্যাটাস
পরেগুরুতর অসুস্থ সম্রাট হৃদরোগ ইন্সটিটিউটে ভর্তি