কক্সবাজারে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের কেন্দ্রীয় সভাপতি

0
7

 

প্রেস বিজ্ঞপ্তি
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি, উস্তাযুল হুফ্ফাজ ওয়াল কুররা শায়খ মাওলানা হাফেজ আব্দুল হক ( দা.বা.) দু’দিনের সফরে কক্সবাজার এসেছেন। তিনি ৯ অক্টোবর ( বুধবার) সকাল সাড়ে ৯ টায় কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছালে জেলা-উপজেলা নেতৃবৃন্দ তাঁকে ফুলের তোড়া দিয়ে সংবর্ধিত করেন। এসময় বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা কারী আব্দুল খালেক নিজামী ও মাওলানা আতাউল করিমও উপস্থিত ছিলেন।
সেখান থেকে উস্তাযুল হুফফাজ মাওলানা হাফেজ কারী আব্দুল হক ( দা.বা.) সকাল ১০ টায় শহরের বদর মোকাম চেমন শমসের হিফজ মাদ্রাসা মিলনায়তনে হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন কক্সবাজার জেলা আয়োজিত প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন। সেই সাথে জাতীয় হিফজুল কুরআন শিক্ষা বোর্ডের কক্সবাজার জেলার বার্ষিক পরিক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করেন । একই অনুষ্ঠানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এ ইসলামী ব্যক্তিত্বকে ক্রেস্ট দিয়ে সম্মাননায় ভূষিত করা হয়। অনুষ্ঠানে তিনি উপস্থিত হাফেজ সাহেবান ও ওলামায়েরামকে কুরআন শরীফের মশক করান। এসময় তিনি ইখলাস, তাকওয়া ও যোগ্যতার সমন্বয়ে কুরআন-সুন্নাহর আলো ছড়িয়ে দেয়ার আহবান জানান।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সম্মেলনে সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের জেলা সভাপতি মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন, বদরমোকাম জামে মসজিদের খতীব মাওলানা কারী আব্দুল খালেক নিজামী, ফাউন্ডেশন চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা হাফেজ আব্দুর রশিদ, কেন্দ্রীয় সদস্য মাওলানা এরশাদ আকমাল।
জেলা সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জামাল উদ্দিনের পরিচালনায় অনু্ষ্ঠিত সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর।

 

 

প্রতিনিধিবৃন্দের মধ্যে বক্তৃতা করেন, সদর উপজেলা সভাপতি মাওলানা হাফেজ আবু ছাবের, কক্সবাজার পৌরসভা সভাপতি মাওলানা হাফেজ নুরুল আলম, রামু উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ সৈয়দ করিম, চকরিয়া উপজেলা সভাপতি মাওলানা হাফেজ আমিরুল ইসলাম, মহেশখালী – কুতুবদিয়া উপজেলা প্রতিনিধি মাওলানা হাফেজ সানাউল্লাহ, উখিয়া উপজেলা সভাপতি মাওলানা হাফেজ নুরুল হক, টেকনাফ উপজেলা প্রতিনিধি মাওলানা জুবাইর, ঈদগাঁও সাংগঠনিক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাফেজ উদ্দিন।
এছাড়াও দায়িত্বশীলদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা হাফেজ আলী হায়দার, মাওলানা হাফেজ হেলাল উদ্দিন, মাওলানা হাফেজ সরওয়ার আলম, মাওলানা রুহুল আমিন, মাওলানা হাফেজ আব্দুর রশিদ, মাওলানা হাফেজ ইলিয়াছ, মাওলানা হাফেজ আবুল কাসেম, মাওলানা কাইছার হামিদ প্রমুখ।

 

 

এ অনুষ্ঠান শেষে তিনি টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে ৫ অক্টোবর থেকে শুরু হওয়া ৬ দিনব্যাপী হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্সে যোগদান করেন। সেখানে তিনি প্রশিক্ষণ দান করবেন এবং প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করবেন।

আগেদিন দিন অপরাধ প্রবণতা বাড়ছে কক্সবাজার জেলায়
পরেকক্সবাজার শহরের “বিরাম হোটেল”র ডালে মিললো জোঁক!