কক্সবাজার লিংকরোডে ধর্ষনের ঘটনায় আটক-২

0
6

কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা লিংকরোড এলাকায় তরুনী গণ-ধর্ষনের ঘটনায় দু‘জনকে আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো ঘটনার মুল হুতা মফিজুর রহমানের ছেলে মোঃ নাছির (২১) ও ছৈয়দ আহমদের ছেলে আব্দুল্লাহ (২০)।

গতকাল বুধবার রাত ১টার সময় সদর মডেল থানার ওসি (অপারেশন) মোঃ ইয়াছিনের নেতৃত্বে একদল পুলিশ লিংকরোডস্থ দক্ষিন মুহুরী পাড়া গ্রামের তাদের নিজ বাড়ী থেকে আটক করেন।

 

 

উল্লেখ্য, গত ৮ অক্টোবর ভোর রাতে ঝিলংজা ইউনিয়নের লিংক রোডস্থ মুহুরি পাড়া(বিসিক এলাকা) সিকদার বাজার এলাকার মোঃ ইসমাইলের যুবতি কন্যাকে তার বাড়ী থেকে বের করে পার্শবর্তি জঙ্গলে নিয়ে একই এলাকার বখাটে ও সন্ত্রাসী প্রকৃতির যুবকরা, যথাক্রমে, মফিজুর রহমানের ছেলে মোঃ নাছির (২১), মৃত লোকমান হাকিমের ছেলে খালেকুজ্জামান (২০), ছৈয়দ আহম্মদের ছেলে আবদুল্লাহ (২০) ও আবুল হাশেমের ছেলে জাগের হোসেন (বার্মাইয়া) (২৮)সহ আরো অজ্ঞাতনামা ২ জন ছেলে মিলে পালাক্রমে ধর্ষন করে।

 

পরে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান ধর্ষিতার বড় ভাই। ধর্ষিতা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধিন আছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (অপারেশন) মোঃ ইয়াছিন বলেন, লিংকরোড এলাকায় তাদের নিজ বাড়ী থেকে দু‘জনকে আটক করা হয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত হবার লক্ষ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে।

আগেআমিতাভকে ভালোবাসি: রেখা
পরেআবরার হত্যা : অমিত সাহার প্রাথমিক সংশ্লিষ্টতা পেয়েছে পুলিশ