রামুর কচ্ছপিয়ায় বাল্য বিবাহ বন্ধ করল ইউএনও

0
8

রামু প্রতিনিধিঃ
রামুতে আবারো বাল্যবিবাহ বন্ধ করল রামু উপজেলা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ইউএনও) প্রণয় চাকমা।

১১ অক্টোবর  বেলা ১২ঃ৩৫ ঘটিকার সময় রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের হাইস্কুল পাড়া এলাকার জনৈক আব্দুর রহিমের অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে ভূয়া জন্ম সনদ দেখিয়ে বাল্য বিয়ে দেওয়ার খবর পেয়ে  উপজেলা প্রশাসন  অভিযান পরিচালনা করে উক্ত বাল্যবিবাহ বন্ধ করেন।

ঘটনাস্থলে  মেয়ের বাবাকে পাওয়া যায়নি।

মেয়ের সৎমা ও মামাত ভাইয়ের স্বীকারোক্তিমূলক অপরাধকে আমলে নিয়ে উভয়কে বাল্য বিবাহ নিরোধ আইন ২০১৭ মোতাবেক ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয় এবং আগামীতেও

এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান ইউএনও প্রণয় চাকমা।

আগেসাংবাদিক পরিচয়ে মানবপাচারের নতুন কৌশল
পরেনাইক্ষ্যংছড়িতে যুবলীগ নেতার রহস্যজনক মৃত্যু