
বার্তা পরিবেশক :
অান্তর্জাতিক কন্যা শিশু দিবস-২০১৯ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমি কক্সবাজার জেলা শাখা অায়োজিত কন্যা শিশু সমাবেশ, প্রতিযোগিতা, অালোচনা সভা, পুরস্কার বিতরণ ও অানন্দানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১১ অক্টোবর ২০১৯ সকালে কক্সবাজার শিল্পকলা একাডেমি মিলনায়তনে অায়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমি কক্সবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ছড়াকার অাহসানুল হক।
প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ও কক্সবাজার জেলা মহিলা অাওয়ামী লীগ সাধারণ সম্পাদক হামিদা তাহের।
বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন কক্সবাজার জেলা উপ-পরিচালক ফাহমিদা বেগম ও মহিলা বিষয়ক অধিদপ্তর কক্সবাজার জেলা উপ-পরিচালক সুব্রত বিশ্বাস।













