ইরানকে বৃহৎ শক্তির সম্মান দেখান: বিশ্বনেতাদের প্রতি পুতিন

0
2

আন্তর্জাতিক ডেস্কঃ

একটি বৃহৎ শক্তি হিসেবে ইরানের প্রতি সম্মান দেখানোর জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

রাশিয়ার নিউজ চ্যানেল রাশা টুডেকে শনিবার দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, নিঃসন্দেহে ইরানের মতো শত শত বছরের পুরনো বৃহৎ শক্তির নিজস্ব কিছু স্বার্থ রয়েছে এবং তার প্রতি সব দেশের সম্মান প্রদর্শন করা উচিত।

 

 

ওই সাক্ষাৎকারে ভ্লাদিমির পুতিন পূর্বদিকে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর বিস্তারের ব্যাপারে হুশিয়ারি উচ্চারণ করে বলেন, এ বিষয়টিকে রাশিয়া নিজের সার্বভৌমত্বের প্রতি হুমকি বলে মনে করে।

 

পুতিন এমন সময় ইরানের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানালেন যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা রক্ষার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, হয় এ অঞ্চলের সব দেশ এ নিরাপত্তা থেকে লাভবান হবে, তা না হলে কেউ নিরাপত্তা পাবে না।

তিনি সম্প্রতি কুয়েতের আল-রাই পত্রিকায় প্রকাশিত এক নিবন্ধে বলেন, আন্তর্জাতিক বাজারে প্রবেশের জন্য পারস্য উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা এবং স্থিতিশীলতা রক্ষা করা অপরিহার্য এবং বহু শতাব্দী ধরে এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতা আঞ্চলিক দেশগুলোই রক্ষা করেছে।

আগেরাঙ্গুনিয়ায় গৃহবধূর হাত-পা বেঁধে নির্যাতন: গ্রেপ্তার তিন
পরেখুটাখালী আ’লীগের সাধারন সম্পাদক পদে নতুন চমক বাহাদুর হক!