
সেলিম উদ্দীন,ঈদগাঁহ
চকরিয়া উপজেলার খুটাখালী আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে দেশরত্ন শেখ হাসিনার মনোনীত চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী বাহাদুর হক এবার আসন্ন ইউনিয়ন কাউন্সিলে সাধারন সম্পাদক পদে লড়বেন বলে ঘোষনা দিয়েছেন।
তৃণমূল থেকে উঠে আসা এ নেতা খুটাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হওয়ার পর থেকে দলের জন্য নিবেদিত হয়ে কাজ করে যাচ্ছেন।
আ’লীগের কান্ডারী, উপজেলা আ’লীগের সদস্য, ইউনিয়ন আওয়ামীলীগের সফল সিনিয়র সহ-সভাপতি বাহাদুর হক দীর্ঘদিন ধরে প্রচার-প্রচারণায় ব্যস্তমূখর ছিলেন।
এ নিয়ে তৃণমূলের মাঝে আশার আলো দেখা দিয়েছে।
তিনি আসন্ন ইউনিয়ন আ’লীগের কাউন্সিলে চমক দেখাতে সর্বপেশার লোকজনের সাথে বৈঠক, সভাসহ নানা কৌশল নিয়ে এগিয়ে যাচ্ছেন।
এমনকি তার ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে বাহাদুর হক সমর্থকদের মাঝেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে।
এছাড়া তার সাথে তো আছেই দলীয় নেতাকর্মী, আত্মীয়-স্বজন, শুভাকাঙীরাও।
সবমিলিয়ে হিসাব করলে ইউনিয়ন আ’লীগের কাউন্সিলে চমক দেখাতে পারেন এ হেভিওয়েট প্রার্থী।
এসব নিয়ে তিনি তৃণমূলের সমর্থন ও সর্ব পেশা-শ্রেণির মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন। তাঁর সাধারন সম্পাদক প্রার্থীর খবরে ইউনিয়নের প্রত্যন্ত গ্রামাঞ্চলে সাধারণ মানুষ আশায় বুক বাঁধতে শুরু করেছে।
কারন তিনি সাহসী, সৎ ও যোগ্য।
সবদিক বিবেচনা করে মোটমোটি ভাবে ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক পদে অভিজ্ঞ রাজনীতিবিদ বাহাদুর হক এখন ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছেন এমনটাই অভিমত তৃণমূল পর্যায়ের নেতাকর্মীর।
জানা গেছে, দীর্ঘ ১ দশক ধরে বাহাদুর হক খুটাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাথে সম্পৃক্ত রয়েছেন।
বিগত ২০০৯ সালে চকরিয়া উপজেলা চেয়ারম্যান রেজাউল করিমের নির্বাচন, এরপর জাফর আলমের উপজেলা নির্বাচন, সর্বশেষ তাঁর এমপি নির্বাচনে তিনি দায়িত্ব পালন করেন এবং জামায়াত বিএনপির আন্দোলন কঠোর হস্তে দমনে খুটাখালীর রাজপথে তার ভূমিকা ছিল প্রশংসনীয়।
তার শক্ত অবস্থানে ঝিমিয়ে পড়া ইউনিয়ন আওয়ামীলীগের অঙ্গ সংগঠন নতুন করে ফিরে পেয়েছে প্রাণ।
বাহাদুর হক চরম সংকট মুহুর্তে দলীয় বিভিন্ন সভা সেমিনারে এমনকি এলাকার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দলের দীর্ঘদিনের কান্ডারী বাহাদুর হককে সাধারন সম্পাদক করা হলে খুটাখালী জনপদের উন্নয়ন সম্ভব বলে মন্তব্য করেছেন এলাকার বিভিন্ন শ্রেণীর পেশার লোকজন।
যার কারণে বাহাদুর হকের নাম এখন তৃণমুল নেতাকর্মীদের মুখে মুখে।
জানা যায়, জাতীয় দিবস, দলীয় সভা সেমিনারসহ সকল অনুষ্টানে কঠোর পরিশ্রম করে সহযোগীতার হাত বাড়িয়ে বাহাদুর হক কুড়িয়েছেন সুনাম।
সর্বোপরি আওমীলিগের প্রতিটি সভা সমাবেশে তিনি তৃণমূল নেতাকর্মীদের আঁকড়ে ধরে দখল করে নিয়েছেন আপমর জনতার হৃদয়ে স্থান।
বিগত সময়ে মাঠে ঘাটে তার পদচারনা ছিল লক্ষনীয়। খুটাখালীর একজন সফল ব্যবসায়ী ও আওয়ামীলীগের কর্মী হিসাবে তাকে সাধারণ মানুষ ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক হিসাবে পেতে চাই।
বাহাদুর হক রাজনীতির পাশাপাশি দীর্ঘ বছর ধরে ব্যবসার সাথেও জড়িত থেকে বেশ সুনাম অর্জন করেন। হাটি হাটি পা পা করে খুটাখালীর বিভিন্ন গ্রামাঞ্চলের লোকজনের অকুন্ঠ ভালবাসা আর সমর্থন নিয়ে তিনি এগিয়ে যাচ্ছেন। এমনকি ইউপি নির্বাচনের পর থেকে এ নেতা মানুষের সুখে দুখে প্রত্যন্ত গ্রামগঞ্জ চষে বেড়াচ্ছেন।
তিনি ইউনিয়ন কাউন্সিলে প্রার্থী হচ্ছেন এমনতর খবরে সর্বমহলে তোলপাড় সৃষ্টি হয়েছে। একদম তৃণমুল আর মাটির মানুষের কাছাকাছি যাওয়ার স্বপ্ন নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন এ সফল নেতা। অত্যন্ত সৎ, অমায়িক, রাজনীতিবিদ, পরিচিত মুখ ও যোগ্যতার সাথে বেড়ে উঠা এ নেতা ইউনিয়নের সর্ব শ্রেণির মানুষের ভালবাসা নিয়ে লড়তে চান সাধারন সম্পাদক পদে।
চকরিয়া উপজেলার পরিচিত মুখ বাহাদুর হক খুটাখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ড তথা দক্ষিণ মেদাকচ্ছপিয়া স্কুল পাড়ার সম্ভ্রান্ত মুসলিম পরিবারের মরহুম আলহাজ্ব মনিরুজ্জামান সওদাগরের দ্বিতীয় পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি ৪ ছেলে ২ মেয়ের জনক। তিনি দীর্ঘদিন ধরে লবণ-মৎস্য ব্যবসা করে আসছেন। এছাড়াও খুটাখালীর নারী শিক্ষা প্রতিষ্ঠান আল ফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি, কুতুবদিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি, মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি, দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান খুটাখালী তমিজিয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার গভর্নিংবডির সদস্য, দক্ষিণ মেদাকচ্ছপিয়া বটতলা জামে মসজিদের সভাপতি, খুটাখালী কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি, খুটাখালী ৩ নং ওয়ার্ড স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচালানা কমিটির সদস্যসহ বিভিন্ন প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বরত রয়েছেন। রাজনীতির পাশাপাশি নানা সামাজিক সংগঠনে নেতৃত্বের মাধ্যমে সমাজকে বদলে দেয়ার অঙ্গিকারে সর্বদা তিনি প্রস্তুত।
কাউন্সিলের তারিখ ঘোষনা হওয়ার পর থেকে খুটাখালীর সাধারণ মানুষের সাথে কৌশলাদি নিয়ে ব্যস্তমুখর এ নেতা সকলের সহযোগিতা কামনা করেন।
সবমিলিয়ে আসন্ন ইউনিয়ন কাউন্সিলে এ নেতা অপরাপর প্রার্থীদের মাঝে একজন ফ্যাক্টর প্রার্থী হিসাবে ফের আলোচনায় আসবেন এমনটাই আশাবাদী এলাকাবাসির।













