
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ
টেকনাফে অনুষ্ঠিত হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) রিজিয়ন কমান্ডার পর্যায়ের সৌজন্য বৈঠক। সোমবার ১৪ অক্টোবর দুপুর পৌণে ১টায় টেকনাফের সাগর পাড়স্থ হোটেল সেন্ট্রাল রিসোর্টে দ্বি-পক্ষীয় এ বৈঠক অনুষ্টিত হবে।
টেকনাফস্থ বিজিবি ২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়কের পক্ষে অতিরিক্ত পরিচালক (অপারেশন) মো: রুবায়াৎ কবীর জানান, ‘বৈঠকে বাংলাদেশের পক্ষে বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো: সাজেদুল রহমান ও মিয়ানমারের পক্ষে মংডু ১ নং বডার্র গার্ড পুলিশের কমান্ডার কেই কেন পিইন নেতৃত্ব দেবেন। রিজিয়ন পর্যায়ের এ বৈঠক সৌহার্র্দ্যপূণ অনুষ্টানের জন্য সব ধরনের প্রস্ততি গ্রহন করা হয়েছে। মূলতঃ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নজরদারী বৃদ্ধি, চোরাচালান বিশেষ করে ইয়াবা পাচার প্রতিরোধসহ যে কোন ধরনের সীমান্ত অপরাধ প্রতিরোধ করার লক্ষ্যে বান্দরবানের ৩টি ও কক্সবাজারের ৪টি ব্যাটালিয়ন নিয়ে কয়েক বছর আগে কক্সবাজার রিজিয়ন প্রতিষ্টা করে বিজিবি। সর্বশেষ চলতি বছর ২১ জানুয়ারী মিয়ানমারের মংডু শহরে এ ধরনের রিজিয়ন পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সেই সময় কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আইনুল মোর্শেদ খান পাঠান’র নেতৃত্বে ১০ সদস্য বিশিষ্ট বিজিবি প্রতিনিধি টিম অংশ নিয়েছিলেন’।













