ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি হচ্ছেন সৌরভ!

0
6

ডেস্ক রিপোর্ট : 

শেষ মুহূর্তে বড় কোনও অঘটন না ঘটলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) পরবর্তী সভাপতি হতে চলেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সর্বসম্মতভাবে এ পদে নির্বাচিতে হতে চলেছেন তিনি। ক্ৰিকেট সেন্টারের অন্দর মহলে কান পাতলে এমনই শোনা যাচ্ছে। নির্বাচনে জিতে সদ্য আরও এক দফায় সিএবির সভাপতির দায়িত্ব পেয়েছেন ভারতীয় ক্রিকেটের মহারাজ।

 

 

 

এদিকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছেলে জয় শাহের দেশের সর্বোচ্চ ক্রিকেট সংস্থার সচিব পদে বসা একপ্রকার নিশ্চিত। সেইসঙ্গে কেন্দ্রীয় অর্থমন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং প্রাক্তন বিসিসিআই সভাপতি অনুরাগ ঠাকুরের ভাই অরুণ ধুমল নতুন কোষাধ্যক্ষ হতে চলেছেন।

 

 

 

 

ভারতীয় ক্রিকেট বোর্ডের পরবর্তী সভাপতি হিসেবে এতদিন শ্রীনি ঘনিষ্ঠ ব্রিজেশ প্যাটেলকে এগিয়ে রাখা হচ্ছিল। কিন্তু শেষ মুহূর্তে ভারতীয় ঘরোয়া ক্রিকেট রাজনীতির নাটকীয় পরিবর্তনে হঠাৎই সভাপতির দৌড় থেকে ছিটকে যান তিনি। রোববার (১৩ সেপ্টেম্বর)  মুম্বাইতে ঘরোয়া বৈঠকে সৌরভকে সর্বসম্মতভাবে পরবর্তী বোর্ড সভাপতি হিসেবে বেছে নেওয়া হয়েছে বলে সূত্রের খবর। এরপরই সভাপতি পদে মনোনয়ন পেশ করেন মহারাজ। তবে সোমবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তাই এখনই সরকারিভাবে সৌরভকে সভাপতি ঘোষণা হরা হয়নি। তবে গত কয়েক সপ্তাহের লবিং এবং লালাতার বৈঠকের ফলশ্রুতিতে ইতোমধ্যে সব পদে সর্বোসম্মতভাবে প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গেছে।

আগেজন্মদিনে হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত মেয়র নাছির
পরেচকরিয়ায় বৌদ্ধ পল্লীতে প্রবারণা পূর্ণিমা অনুষ্ঠানে নারীপুরুষের ঢল