
উখিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। খুনের শিকার যুবক মৌলভী মোহাম্মদ ইউনুছ (২৫) বলে জানা গেছে।
সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উখিয়ার লম্বাশিয়া ক্যাম্পে এই ঘটনা ঘটে।
নিহত যুবক ওই ক্যাম্পের সি-বল্কের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে। ইভটিজিংকে কেন্দ্র এই হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জেনেছে পুলিশ।
উখিয়া থানার ওসি আবুল মনসুর বলেন, সকালে রোহিঙ্গা ক্যাম্প থেকে গলা কাটা এক রোহিঙ্গা যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক রোহিঙ্গা নেতা বলেন, নিহত ইউনুছ একই ক্যাম্পের ফয়সালা নামে আরেক রোহিঙ্গা যুবকের বোনকে ইভটিজিংকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে।












