
মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ফাত্রিজিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ২ জন মেম্বার পদপ্রার্থীর কেন্দ্রে প্রভাববিস্তারকে কেন্দ্র করে এক রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও ৩ জন আহত হয়েছে। নিহতের নাম মংচি চাকমা (৬০)। সোমবার ১৪ অক্টোবর বিকেল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে।
বিষয়টি নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাচন অফিসার সিবিএন-কে নিশ্চিত করেছেন।
তিনি জানান, সংঘর্ষের পর পরিস্থিতি অস্বাভাবিক থাকায় ফাত্রিজিরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। আহত ৩ জনের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক বলে তিনি জানান।











