
জাহাঙ্গীর অালম কাজল, নাইক্ষ্যংছড়ি:
বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্যের সমর্থকদের সংঘর্ষে মংচিং চা চাকমা (৪০) নামে এক উপজাতি নিহত হয়েছেন। বিকাল সাড়ে ৩টার দিকে ঘুমধুমে ফাত্রাঝিরি এলাকায় এই ঘটনার ঘটে। উপজেলা রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহ এই তথ্য নিশ্চিত করেছেন। তবে নেটওয়ার্ক সমস্যার কারণে তাৎক্ষনিক তিনি বিস্তারিত জানাতে পারেননি।
স্থানীয় লোকজন জানান,, প্রতিদ্বন্দ্বী দুই ইউপি সদস্যদের মধ্যে সংঘর্ষ হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গেলে আইন-শৃঙ্খলা বাহিনীর উপর আক্রমণ করেন ভোটাররা। এতে বাধ্য হয়ে আত্মরক্ষার্থে গুলি ছুঁড়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। গুলিতে ওই উপজাতি গুলিতে নিহত হয়।











