সুন্দরবনে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনীর প্রধানসহ নিহত ৪

0
6
সুন্দরবনে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ বনদস্যু বাহিনী প্রধান আমিনুলসহ চারজন নিহত হয়েছেন। এতে দুই র‌্যাব সদস্য আহত হয়েছেন। মঙ্গলবার সকালে সুন্দরবনের গহীনে এ ঘটনা ঘটে।

নিহত বনদস্যুরা হলেন- আমিনুল বাহিনীর প্রধান আমিনুল ইসলাম, সেকেন্ড ইন কমান্ড রফিকুল ইসলামসহ চারজন।

 

 

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৬ এর অধিনায়ক লে. কর্নেল সৈয়দ মোহাম্মদ নূরুস সালেহীন ইউসুফ। তিনি বলেন, জলদস্যু আমিনুল বাহিনীর সঙ্গে সুন্দরবনের কয়রা এলাকায় র‌্যাবের ব্যাপক গোলাগুলি হয়েছে। এতে আমিনুল বাহিনীর প্রধান আমিনুল ও তার সেকেন্ড ইন কমান্ড রফিকসহ চারজন নিহত হয়েছেন। র‌্যাবের দুই সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিপুল অস্ত্রও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

আগেসাতকানিয়ায় আওয়ামীলীগ প্রার্থী মোতালেব জয়ী
পরেহাইপ্রোফাইল দুর্নীতিবাজের তালিকায় যারা