কক্সবাজারে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উদযাপন

0
4

সাদাছড়ি ব্যবহার করি, নিশ্চিত পথ চলি এ স্লোগানে কক্সবাজারে আজ বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি রেলি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আলহাজ্ব মাসুদুর রহমান মোল্লা এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের অধিকার ও জীবনযাত্রার মানোন্নয়নে আন্তরিকভাবে কাজ করছে। তাদের উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করতে পারলে তারা দেশ ও জাতির উন্নয়নে বলিষ্ঠ ভূমিকা রাখতে পারবেন। শেষে ঈদগাঁওর দৃষ্টিপ্রতিবন্ধী হাফেজ জাফর আলম সহ কয়েকজন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে অত্যাধুনিক ছড়ি বিতরণ করা হয়।

আগেবাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এ্যাসোসিয়েশনের (বনপা) এর নির্বাচনী তফসিল ঘোষণা
পরেঘুমন্ত ছেলে তুহিনকে কোলে করে নিয়ে আসেন বাবা, খুন করেন চাচা