মোঃ শহীদুল্লাহ, কক্সবাজারঃ
এলাকায় মাদক,সন্ত্রাস, ইভটিজিং ও হত্যাযজ্ঞ প্রতিরোধে জন সচেতনতা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভায় কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন (বিপিএম) বলেন,মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী যতই শক্তিশালী হউক না কেন তাদের নিস্তার নেই।
১৫ অক্টোবর বিকাল ৪ ঘটিকার সময় সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় মাঠে সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় ও আল ফারুক ইসলামিয়া মাদ্রাসা ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে জন সচেতনতা ও আইনশৃঙ্খলা বিষয়ক সভা বীর মুক্তিযোদ্ধা সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় ও সাহিত্যিকা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কামাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন (বিপিএম)। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইন। সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর মডেল থানার সদ্য যোগদান করা ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইনচার্জ) শাহজান কবির।
সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসাইন চৌধুরী। আল ফারুক ইসলামিয়া মাদ্রাসার প্রধান পরিচালক মৌলানা আবদুর রাজ্জাক, সভায় উপস্থিত ছিলেন, মাস্টার আবদুল মাবুদ, জাতীয় পার্টি কক্সবাজার জেলা সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন সিকদার, সাংবাদিক মোঃ শহীদুল্লাহ।
বীর মুক্তিযোদ্ধা নুরুল হক, সমাজ পতি হাফেজ আহমেদ সিকদার, রুমালিয়ার ছড়া সমাজ কমিটির সহ সভাপতি জিয়া উল্লাহ চৌধুরী, সিটি কলেজের প্রভাষক নুরুল আবছার সিকদার, দক্ষিণ সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির সভাপতি নুরুল কবির লেড়ু।
সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির সাংগঠনিক সম্পাদক হাফেজ ওমর ফারুক ও দক্ষিণ সাহিত্যিকা পল্লী সমাজ কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সাফু। সঞ্চালনায় ছিলেন, আল ফারুক ইসলামিয়া মাদ্রাসা পরিচালনা কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি, বৃহত্তর রুমালিয়ার ছড়া সমাজ কমিটির সাধারণ সম্পাদক সায়েম হোসেন চৌধুরী।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এই এলাকায় যারা মাদক ব্যবসায়ী এবং সন্ত্রাসী আছে তাদেরকে চিহ্নিত করে পুলিশকে খবর দিন পুলিশ সাথে সাথে এ্যকশানে যাবে। কারণ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা মাদক, সন্ত্রাস,দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন।
মাদক ব্যবসায়ী সন্ত্রাসীরা যতই শক্তিশালী হউক না কেন তাদেরকে নিশ্চিহ্ন করতে কক্সবাজার পুলিশ সদা প্রস্তুত রয়েছে। আপনরা পুলিশকে সহযোগিতা করুন এলাকার মাদক ব্যবসায়ী ও চিহ্নিত সন্ত্রাসীদের নির্মূল করতে। এই এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির স্বার্থে যদি কারো একটি ৪/৫ কক্ষ বিশিষ্ট ভাড়া বাড়ি থেকে থাকে মাসিক ভাড়া হিসাবে আমাদের প্রদান করুন। আমরা একটি পুলিশ ফাঁড়ি করব এই এলাকায়।
সভা শেষ করার আগে সাহিত্যিকা পল্লীর বাসিন্দা মোস্তাক আহমেদের নিহত ছেলে কক্সবাজার টেকনিক্যাল স্কুল এণ্ড কলেজের ছাত্র মোর্শেদের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করার জোর দাবী জানিয়েছেন।