
নিজস্ব প্রতিবেদক,ঈদগাঁও
জেলা সদর বৃহত্তর ঈদগাঁওতে ওয়ার্ড পর্যায়ে সদস্য সংগ্রহ ও নবায়নকে ঘিরে তৃণমূলে বিপুল উৎসাহ-উদ্দীপনা যেমন সৃষ্টি হয়েছে তেমনি নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে এক ধরণের আস্থার সংকট,অস্থিরতা ও উৎকণ্ঠা।
জানা যায়,আওয়ামী লীগের অভ্যন্তরে বিশুদ্ধ নতুন নের্তৃত্ব সৃষ্টি, ঐক্যবদ্ধ আওয়ামী লীগের মাধ্যমে জননেত্রী শেখ হাসিনার মিশন-ভিশন বাস্তবায়নের ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান শুদ্ধি অভিযান, সদস্য সংগ্রহও নবায়নে তৃণমুল নেতাকর্মীদের মাঝে বিপুল উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করলেও অনু প্রবেশ সাধারণ নেতাকর্মীদের মাঝে তৈরি করছে গভীর হতাশাসহ উদ্বেগ। ওয়ার্ড পর্যায়ে যাচাই-বাছাই প্রক্রিয়ার দুর্বলতা,নেতাদের বিশেষ অনু কম্পা,আত্মীয়প্রীতিসহ বহুমাত্রিক অভিযোগ প্রকাশ করতে শুরু করেছে পরিচ্ছন ও ত্যাগী তৃণমূলের নেতাকর্মীরা। অনেকে আবার ফিরিস্তি নিয়ে জেলা-উপজেলা পর্যায়ে ধর্ণা দিচ্ছেন বলে জানা গেছে। উঠে এসে জুড়ে বসাদের বয়কট করে দলের দু:সময়ে জয় বাংলা,জয় বঙ্গবন্ধু শ্লোগানে রাজপথে অবস্থান করা সেইসব নেতা
কর্মীদের মুল্যায়ন এখন সময়ের গন দাবীতে পরিনত হয়ে পড়েছে।













