কাদের-ফখরুলকে নিয়ে গুঞ্জন

0
4

অনলাইন ডেস্কঃ

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের গোপন বৈঠক করেছেন বলে গুঞ্জন উঠেছে। সিঙ্গাপুরে তারা কয়েক দফা বৈঠক করেছেন বলে নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছেন।

 

 

চিকিৎসা জনিত কারণ দেখিয়ে সম্প্রতি সিঙ্গাপুরে গিয়েছেন ফখরুল ইসলাম সম্প্রতি সিঙ্গাপুর গেছেন। ঠিক তার পরপরই সিঙ্গাপুর যান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী বন্ধুর মধ্যস্থতায় তারা বৈঠকে মিলিত হন বলে গুঞ্জন রয়েছে। তবে বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে জানা যায়নি।
একটি সূত্র জানিয়েছে, সম্প্রতি সময়ে সরকার বিরোধী আন্দোলন, সংসদ এবং এর বাহিরের আন্দোলনে বিএনপি ও জাতীয় পার্টি কিভাবে জোট বদ্ধভাবে একসাথে কাজ করবে সে বিষয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব তারেক রহমান সেখানে অংশ নিয়েছেন বলে জানা গেছে।

আগেমন্ত্রীর গায়ে কালি ছিটালেন ক্ষুব্ধ জনতা
পরেআবরার ও শিশু তুহিন স্মরণে টেকনাফের তরুণ কবি শাহিন সরওয়ারের কবিতা “নব্য জাহেলিয়াত”