
“নব্য জাহেলিয়াত”
(আবরার ও শিশু তুহিন স্মরণে)
কবি শাহীন সরওয়ার
দেশপ্রেমিক এক তরুণ ছিল
নাম ছিল তার আবরার,
দুই পা-ওয়ালা নরপশুরা
করলো জীবন ছারখার।
স্বার্থ-টানে করলো আঘাত
মারলো সারা রাতভর,
আঘাত চোটে মরলো তরুণ
কাঁপলো বুয়েট থরথর।
আজব দেশে চলছে এখন
নব্য জাহেল যুগ,
পশুর মত মারছে মানুষ
কাঁপছে না-তো বুক।
সুনামগঞ্জের সুনাম গেলো
তুহিন তুমি কই?
তোমার লাশের দৃশ্য দেখে
কেমনে সুখে রই?
মানুষরূপী হায়েনারা
কাটলো শিশুর অঙ্গ,
সেই দৃশ্যে কাঁদলো সবাই
কাঁদলো সারা বঙ্গ।
ঝুলিয়ে দিল শিশুর লাশ
ঝুলছে পেটে ছুরি,
হায়রে মানুষ! হায়রে দেশ!
বিবেক গেলো মরি।













