আগুনে দগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় হ্নীলায় মৌলভী বাজার আইডিয়াল একাডেমী ছাত্রের মৃত্যু

0
6

হুমায়ুন রশিদ :

হ্নীলায় নলকূপের পাইপ জোড়া লাগানোর আগুনে দগ্ধ হয়ে মৌলভী বাজার আইডিয়াল একাডেমীর এক ছাত্র চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। তার মৃত্যুতে শিক্ষক-শিক্ষিকাবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
জানা যায়, ১৬ অক্টোবর রাতে প্রথম প্রহরে ঢাকা বার্ণ ইউনিটে যাওয়ার পথেই হ্নীলা মৌলভী বাজারের মৃত শফিকুর রহমানের পুত্র ও হ্নীলা আইডিয়াল একাডেমীর ১ম শ্রেণীর ছাত্র সাইমন খোকা(৮)মৃত্যুবরণ করেন। বিকাল সাড়ে ৩টায় স্থানীয় মৌলভী কেন্দ্রীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

 

 

 

 

 

গত ৭ অক্টোবর সন্ধ্যায় হ্নীলা মৌলভী বাজারের মৃত শফিকুর রহমানের পুত্র ও হ্নীলা আইডিয়াল একাডেমীর ১ম শ্রেণীর ছাত্র সাইমন খোকা (৮) বন্ধুদের সাথে উঠানে খেলার সময় প্রতিবেশীর বাড়িতে টিউবওয়েলের পাইপ আগুন দিয়ে জোড়া লাগানোর সময় অসাবধানতাবশত সাইমনের গায়ে আগুন লেগে পুরো শরীরে ছড়িয়ে পড়ে। উপস্থিত লোকজন দ্রæত আগুনে দগ্ধ সাইমনকে উদ্ধার করে চিকিৎসার জন্য লেদা আইএমও হাসপাতালে নেওয়া হয়। পরদিন তাকে কক্সবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রæত চমেক হাসপাতালে রেফার করে। চমেকে সপ্তাহখানেক চিকিৎসা দেওয়ার পর অবস্থার উন্নতি না হওয়ায় ঢাকা বার্ণ ইউনিটে রেফার করা হয়। সেখানে নেওয়ার পথেই সে মারা যায়।

 

 

 

উল্লেখ্য, গত ৬বছর পূর্বে বাহারছড়ায় সাইমনের পিতা শফিকুর রহমানের মৃত্যু হলে সাইমনের মা দুই ছেলে-মেয়ের মুখের দিকে তাকিয়ে তাদের মানুষ গড়ার স্বপ্ন নিয়ে বাপের বাড়ি হ্নীলা মৌলভী বাজারে অবস্থান করে ভাইদের সহায়তায় তাদের স্কুলে ভর্তি করে দেয়। বড় মেয়ে মৌলভী বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্রী এবং নিহত সাইমন আইডিয়াল একাডেমীর স্ট্যান্ডার্ড-১ এর ছাত্র ছিল। আকস্মিক সাইমনের মৃত্যুতে বিধবা এক মায়ের স্বপ্ন ভঙ্গের আহাজারীতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠে।

এদিকে উক্ত স্কুলের এই ছাত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন অধ্যক্ষ মুহাম্মদ জামাল হোছাইন,সহকারী শিক্ষক মোঃ হোছাইন,এসএম আরিফ উল্লাহ, রেজাউল করিম, হেলাল উদ্দিন, আবু বক্কর, নুর বেগম মুন্নী, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।

আগেঅস্ট্রেলিয়ার সড়কে গেল বাংলাদেশির প্রাণ
পরেরাত জেগে মোবাইল ঘাঁটালে ক্যান্সারের ঝুঁকি বাড়ে