প্রচ্ছদ কক্সবাজার রামুর জারাইলতলীতে ১৬ লক্ষ টাকার ইয়াবাসহ আটক-১

রামুর জারাইলতলীতে ১৬ লক্ষ টাকার ইয়াবাসহ আটক-১

0
9

রামু উপজেলার জারাইলতলী এলাকায় অভিযান চালিয়ে তিন হাজার দুইশত পিস ইয়াবা সহ একজনকে আটক করেছে র‍্যাব।উদ্ধারকৃত ইয়াবার মূল্য ষোল লক্ষ টাকা।আটককৃত ব্যক্তি হলেন মোহাম্মদ এবাদুল্লাহ।সে রামু উপজেলার জারাইলতলী এলাকার মৃত আবদুল হাশিমের ছেলে।বুধবার দুপুরে এ অভিযান চালানো হয়।
বুধবার বিকেলে রামু থানায় সোপর্দ করা হয়েছে। র‍্যাবের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে ইয়াবা সহ একজনকে আটক করেন। র‍্যাবের সহকারী পুলিশ সুপার আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী প্রেরিত এক প্রেস নোটে এ তথ্য জানানো হয়।

 

 

 

রামু থানার ওসি আবুল খায়ের বলেন মাদক দ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।সুত্রঃকক্সটুডে

আগেশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হলেন রামুর কৃতিসন্তান মোমিনুর রশিদ আমিন কাজল
পরেদৈনিক আপনকণ্ঠের বার্তা প্রধান পদে আজিজ রাসেলের যোগদান