
মুহাম্মদ আবু বকর ছিদ্দিক,রামু
রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নে পাহাড় কাটার অভিযোগে মোতাহের নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার পূর্বক এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন রামু উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রণয় চাকমা। এ সময় মাঠিভর্তি পিকআপটি জব্দ করা হয়। তিনি জানান রামু জোয়ারিয়ানালা ইউনিয়নের পূর্ব মোরাপাড়া পাড়া এলাকার পাহাড় কাটার সময় হাতেনাতে মোতাহের নামে এক ব্যক্তিকে ধৃত করা হয়।
১৭ অক্টোবর ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।পাহাড় কাটা সহ অপরাধ মূলক সবধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা।













