আলীকদমে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প সম্পন্ন

0
9

 

এম আবুহেনা সাগর,ঈদগাঁও

বান্দরবান আলীকদমের থানচী সড়কের ১১কি:
মি:ইসলামপুর মুসলিম পাড়া মড়েল একাডেমী তে কক্সবাজার বাইতুশ শরফ চক্ষু হাসপাতালের বিশেষ তত্তাবধানে ঈদগাঁও মড়েল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের সার্বিক সহ যোগিতায় ১৭ই অক্টোবর অর্ধদিন ব্যাপী সুবিধা বঞ্চিত মানবতার কল্যানে বিনামুল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্টিত হয়। এই চক্ষু ক্যাম্পে মুসলিম- অমুসলিম উপজাতীয় নর-নারীদের উপচেপড়া ভীড় যেন লক্ষ্যনীয়। এতে অংশ নেন,ঈদগাঁও মডেল হাসপাতাল এন্ড ডায়াবেটিস কেয়ার সেন্টারের এমডি ডা:মোহাম্মদ ইউসুফ আলী,কক্সবাজার বাইতুশ শরফের মেডিকেল অফিসার ডা: মো: ইসমাইল হোসেন।

 

 

উপস্থিত ছিলেন,বাইতুশ শরফের সিনিয়র ফিল্ড অফিসার বিশ্বজিৎ পাল, মো: জাহাঙ্গীর আলম,জিয়াউর রহমান, আজম খান,আবদুল কাদের, জাকারিয়া,শেখ আহমদ, মাওলানা ইমরান হাবীব,মাওলানা আশরাফ ও ঈদগাঁও
রিপোর্টাস সোসাইটির সাবেক সভাপতি এম আবু হেনা সাগরসহ আরো অনেকে। চিকিৎসা সেবা শেষে চক্ষু রোগীদের মাঝে বিনা মুল্যে ঔষুদ ও চশমা প্রদান করা হয়। পাহাড়ী জনপদে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প করায় ত্রিপুরা নর-নারীরা ক্যাম্প টিমের দায়িত্বশীলদের প্রতি অভিবাদন জানান।

আগেলোহাগাড়ায় অস্ত্র, রামদা কার্তুজসহ যুবক গ্রেফতার
পরেকক্সবাজারের সুপারি যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়