কক্সবাজারের রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করলেন পরিবেশ,বন ও জলবায়ু বিষয়ক সংসদীয় কমিটি

0
9

শহিদুল ইসলাম,উখিয়া

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শন করেছেন সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। ১৭ অক্টোবর বৃহস্পতিবার সভাপতি সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে কমিটির সদস্যরা প্রথমবারের মত উখিয়ার বালুখালী ও কুতুপালং মেঘা ক্যাম্প পরিদর্শন করেন। রোহিঙ্গা আগমনের কারণে উখিয়ায় পরিবেশের যে ক্ষতি হয়েছে, তা প্রত্যক্ষভাবে দেখার করার জন্য রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প পরিদর্শনে যান।

 

 

 

 

এসময় কমিটির সদস্যরা ক্যাম্পের আরসিও ভবনে উখিয়া উপজেলা প্রশাসন এবং ক্যাম্পের সিআইসির সাথে কথা বলেন এবং রোহিঙ্গা আসার পর তারা যেভাবে কাজ করেছেন তার জন্য সভাপতি ধন্যবাদ জানান।পাশাপাশি রোহিঙ্গা আগমনে ফলে পাহাড়ে হাতি চলাচলের পথ যাতে ক্ষতিগ্রস্থ না হয় সে ব্যাপারে দিকনিদেশনা দেন।

এছাড়া রোহিঙ্গা আগমনে ফলে কক্সবাজারে কি পরিমান বনজসম্পদ ও পরিবেশের ক্ষতি হয়েছে তা জানানোর জন্য বনবিভাগ ও পরিবেশ অধিদপ্তরকে ১৮ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টায় সংসদীয় কমিটির সভায় তালে ধরার নিদের্শ দেন।

 

 

 

 

জানা গেছে ১৮ অক্টোবর (শুক্রবার) সকাল ৯টায় প্রথমবারের মত কক্সবাজারে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক সংসদীয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে। কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী এমপি সভায় সভাপতিত্ব করবেন।

এরআগে বৃহস্পতিবার ১৭ অক্টোবর সকাল সাড়ে ৯ টায় কক্সবাজারে পৌঁছান সংসদীয় কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী সহ সংসদীয় কমিটির অন্যান্য সদস্যরা ।

আগেরেকর্ড ষষ্ঠ ‘গোল্ডেন বুট’ হাতে তুললেন মেসি
পরেকারামুক্ত হলেন পেকুয়া উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম