
এম,আবদুল্লাহ আল মামুন, রামু
রামুতে অগ্নিকান্ডে বসতবাড়ী, দোকান ভস্মিভূত ও এক শিশু দগ্ধ হয়ে মারাগেছে, ১৭ অক্টোবর বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টায় উক্ত অগ্নিকান্ডের ঘটনা ঘটে। জানাগেছে উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের দোছরী দক্ষিনকুল মুরা পাড়ার জাফর আহমদের বসতবাড়ী- কাম দোকানে অকটেন বিক্রয় কালীন সেখান থেকে অাকস্মিক অগ্নিপাতের সুচনা হয়ে মুহুর্তের মধ্যে আগুনের লেলিখান শিখা বসত বাড়ীর সর্বত্রে ছড়িয়ে পড়ে, এসময় তাদের বাড়ীতে বেড়াতে আসা জাফর আলমের ৫ বছরের এক নাতনী ঘুমন্ত অবস্হায় আগুনে পুড়ে অঙ্গার হয়ে যায়।
দুছড়ি গ্রামের যুবনেতা ফয়জুল আকবর জানান এই অগ্নি কান্ডে ওই বাড়ী থেকে কোন মালামাল উদ্ধার সম্ভব হয়নি, তবে ক্ষয় ক্ষতির পরিমান ৯/১০ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে বলে ওতিনি জানান।













