নবীপ্রেমে শহীদ-গাজীদের রক্ত বৃথা যেতে দেবোনাঃ ইসলামী ছাত্রসমাজ

0
9

 

প্রেস বিজ্ঞপ্তি
ভোলার বোরহানুদ্দিনে ফেসবুকে আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তির প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিলে নবীপ্রেমিক তৌহিদী জনতার ওপর পুলিশ কর্তৃক নির্বিচারে গুলি বর্ষণ করে বেশ ক’জন নিহত ও আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন, ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজের কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল- মাসউদ খান, সহ-সভাপতি হাফেজ মুহাম্মদ আবুল মঞ্জুর, মহাসচিব আতিকুর রহমান সিদ্দিকী, সংগঠন সচিব বিএম আমীর জিহাদী, ঢাকা মহানগর সভাপতি এহতেশামুল হক সাখী, সাধারণ সম্পাদক হামিদুল হক শরীফ।

 

 

 

এক বিবৃতিতে নেতবৃন্দ বলেন, মহান আল্লাহ ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা কোন মুসলমানই বরদাশত করতে পারেন না। ইসলাম, দেশ ও জাতির দুশমনদের শাস্তির দাবিতে শান্তিপূর্ণ মিছিল মিটিং করা আমাদের ঈমানী দায়িত্ব ও নাগরিক অধিকার। এরকম শান্তিপূর্ণ কর্মসূচীতে নির্বিচারে গুলি চালিয়ে নবীপ্রেমিকদের শহীদ করে লক্ষ কোটি তৌহিদী জনতার কলিজায় আঘাত করা হয়েছে। ভোলার মাটি আজ তাওহিদী জনতার রক্তে রঞ্জিত হয়েছে। ভোলার নবীপ্রেমিক শহীদ- গাজীদের এ রক্ত বৃথা যেতে দেবোনা ইনশাআল্লাহ। অনতিবিলম্বে আল্লাহ তা’আলা ও মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কটূক্তিকারীর সর্বোচ্চ শাস্তি ফাঁসি নিশ্চিত করতে হবে এবং আহতদের সঠিক চিকিৎসার ব্যবস্থা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে নবীপ্রেমিকদের ওপর গুলিকারী কুখ্যাত সেই পুলিশ সদস্যদের বিরুদ্ধে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায় বিশ্বনবীর সম্মান রক্ষায় দেশের কোটি কোটি নবীপ্রেমিক তৌহিদী জনতা নাস্তিক- মুরতাদদের বিরুদ্ধে দূর্বার আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

 

 

নেতৃবৃন্দ পুলিশের গুলিতে শহীদদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

আগেউত্তেজনার মধ্যেও মন্দিরের নিরাপত্তা দিচ্ছেন হাটহাজারী মাদ্রাসা ছাত্ররা
পরেকক্সবাজার জেলা কমিউনিটি পুলিশ : সাংবাদিক তোফায়েল সভাপতি, যুবলীগের বাহাদুর সেক্রেটারি