ধর্মীয় গুজব ছড়ানো নিয়ে ওলামা-মাশায়েখদের সাথে প্রশাসনের মতবিনিময়

0
4

ডেস্ক নিউজঃ

 কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন কোন প্রকার গুজবে কান না দিয়ে সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ও আইন শৃঙ্খলা সুরক্ষায় সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন। জেলা প্রশাসক আরো বলেন, সমাজ ও দেশকে অশান্ত করে কোন ফায়দা লুঠার সুযোগ ধর্ম এবং রাষ্ট্রে নেই। সভায় কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, মোবাইল ফেসবুক হ্যাক করে হ্যাকাররা ধর্মীয় গুজব ছড়িয়ে অশান্ত পরিস্থিতি সৃষ্টি করতে চায়।
ভোলার বোরহান উদ্দিন উপজেলার মত গুজব ছড়িয়ে যাতে কোন কুচক্রি মহল দেশে অনাকাংখিত পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার লক্ষ্যে গতকাল মঙ্গলবার কক্সবাজারে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। কক্সবাজার জেলার ৮টি উপজেলার ওলামা-মাশায়েখ গণদের সাথে জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
মঙ্গলবার সকালে কক্সবাজার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ শহীদ এটিএম জাফর আলম হলে জেলার ওলামা মাশায়েখগণের সাথে এক মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এসব বলেন।
সভায় স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিক বলেন, সামনের শীত মওসুমে গ্রামে-গঞ্জে ওয়াজ মাহফিলেও নানা রকমের গুজব রটানোর এক মোক্ষম সুযোগ আসছে। এ সময়েও মহল বিশেষ দেশে গুজব ছড়িয়ে সমাজকে অস্থির করে দিতে উঁৎপেতে থাকে। এসব বিষয়ে সবাইকে সজাগ থাকার জন্য তিনি আহ্বান জানিয়েছেন।

 

 

মত বিনিময় সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফা এবং সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা নুরুল আবছার ও মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান, কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি ও নবগঠিত জেলা কমিউনিটি পুলিশিং সভাপতি তোফায়েল আহমদ, টেকনাফের মুফতি মাওলানা কেফায়েত উল্লাহ সফিক, কক্সবাজার সদরের মাওলানা ইয়াছিন হাবিব, উখিয়ার মাওলানা আবদুল খালেক, রামুর মাওলানা হাফেজ আবদুল হক সহ এবং ওলামা-মাশায়েখগণ বক্তব্য রাখেন।
সভায় কোন কুচক্রী মহল অন্য ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন ধরনের গুজব এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করে এমন ফেসবুক পোস্ট দেয়ার বিষয়ে জনমত সৃষ্টির উপর গুরুত্বারোপ করা হয়। সেই সাথে ধর্মীয় আপত্তিকর যে কোন ধরণের ফেসবুক পোষ্ট শেয়ার করে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার অপচেষ্টা প্রতিরোধে সকলকে একযোগে কাজ করার আহবান জানানো হয়।
সভায় সিদ্ধান্ত নেয়া হয়েছে যে, আগামী শুক্রবার জুম্মা নামাজের খুৎবায় গুজব রটিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির বিষয় নিয়ে বয়ান করা হবে। সেই সাথে আগামী দু’দিন উপজেলাগুলোতে তৃণমূল জনপ্রতিনিধি ও আলেমদের নিয়ে মতবিনিময় এবং ভোলার প্রকৃত ঘটনার ভিডিও প্রদর্শন করে বাস্তব চিত্রটি তুলে ধরা হবে।

 

 

এমন কাজ করে থাকলে তাকে দ্রুত আইনের হাতে তুলে দেয়ারও আহবান জানানো হয় সভায়। সভায় দেশ ও জাতির শান্তি এবং সমৃদ্ধি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
এদিকে, ফেইস বুক ইস্যুতে সৃষ্ট গুজব থেকে সর্তক থাকতে মঙ্গলবার কক্সবাজারের বিভিন্ন স্থানে মাইকিং কওে প্রচারণা চালিয়েছে পুলিশ। এতে গুজবে বিভ্রান্ত না হয়ে পুলিশকে অবহিত করার আহবান জানিয়েছেন কক্সবাজারের পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন।সুত্রঃকক্সবাজার টাইমস

আগের‌্যাবের মেজর পরিচয়ে টাকা আত্মসাতের অভিযোগে আটক ১
পরেকক্সবাজার শহরে ইয়াবাসহ ২ জনকে আটক : ৩ সেবনকারীকে সাজা