টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের অভিযানে ইয়াবাসহ আটক -১

0
9
টেকনাফ প্রতিনিধিঃ
কক্সবাজারের টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর অফিসের সদস্যরা অভিযান চালিয়ে ৪ হাজার ৮ শত পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটক মাদক ব্যবসায়ী হল, চট্টগ্রাম চন্দনাইশ থানা কালার পাড়া এলাকার আবদুল হক এর ছেলে নাজিম উদ্দিন (২৫)।
টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর কার্যালয় সুত্রে জানা যায়, ২২ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসের সার্কেল পরিদর্শক তরুণ রায়ের নেতৃত্বে পৌরসভা নাইট্যং পাড়া বাস টার্মিনাল এলাকার পালকি গাড়ীর কাউন্টারের  সামনে অভিযান চালায়।
এসময় এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মাদক ব্যবসায়ীকে তল্লাশি করে ৪ হাজার ৮ শত পিস ইয়াবা উদ্ধার করা হয়।
সে দীর্ঘদিন ধরে চট্টগ্রাম চন্দনাইশ থেকে টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মো. ইসলামের ছেলে মো. ইসমাঈল (২৪) কাছ থেকে ইয়াবা ক্রয় করে নিয়ে যেত বলে জানা যায়।
ইয়াবাসহ আটক ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর ও  টেকনাফের সাবরাং ইউনিয়নের মুন্ডার ডেইল এলাকার মোহাম্মদ মৃত ইসলামের ছেলে মো. ইসমাঈলকে পলাতক আসামী করে মাদক আইনের মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মাদকদ্রব্য অধিদপ্তরের সার্কেল তুরুন রায়।
আগেচুরির ঘটনা প্রকাশে শিশুকে জীবন্ত কবর দেয়ার চেষ্টা
পরেডিসির সঙ্গে আপত্তিকর ভিডিও: সাধনা বরখাস্ত