জেল খেটেছেন শাহরুখ, ভয়ঙ্কর অতীতের কথা জানালেন নিজেই

0
7

বিনোদন ডেস্কঃ

সম্প্রতি ডেভিড লেটারম্যান সঞ্চলনায় নেটফ্লিক্সে ‘মাই নেক্সড গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন’ এসে এমনই কঠিন সত্যি স্বীকার করে নিয়েছেন বলিউড বাদশা শাহরুখ খান। জানালেন, ক্যারিয়ারের শুরুতে নাকি জেল খাটতে হয়েছিল কিং খানকে।

শাহরুখের কথায়, ”সেসময় সোশ্যাল মিডিয়া ছিল না। এত টিভি চ্যানেল, অনলাইন মাধ্যমও ছিল না।

ওই ম্যাগাজিনের সম্পাদককে ফোন করে প্রশ্ন করে বসেছিলাম, এই প্রতিবেদনটা কি আপনি লিখেছেন? উনি আমাকে বোঝানোর চেষ্টা করেন এটা নেহাতই মজা, এতে রাগার কিছুই নেই। আমি পাল্টা প্রশ্ন করি, এটাকে আপনার মজার বিষয় মনে হচ্ছে? এরপরই আমি ওনার অফিসে যাই, আর ওনার সঙ্গে দুর্ব্যবহার করে ফেলি। ”

 

 

শাহরুখ আরও জানান, ”এরপর আমি একদিন শ্যুটিং করছিলাম, পুলিশ এসে খুব নমনীয়ভাবেই আমায় বলে, আপনাকে বেশকিছু প্রশ্ন করার আছে। আর এরপরেই যখন আমায় জেলে ভরে দেওয়া হল, তখন আমি বুঝতে পারলাম, জায়গাটা কী অসম্ভব অপরিষ্কার। দেখি একটা ছোট্ট কয়েদখানার মধ্যেই অসংখ্য লোকজন থাকে।

 

 

এখানেই অবশ্য শেষ নয়, ডেভিড লেটারম্যানের শো ‘মাই নেক্সড গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন’-এ এসে আরও অনেক কথাই শেয়ার করেছেন শাহরুখ। যার ঝলক মিলেছে শোয়ের ট্রেলারে।

আগেডোপ টেস্টের মাধ্যমে ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠনের চিন্তা
পরেকানাডা নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার