কানাডা নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার

0
2

কক্সবাজার খবর ডেস্কঃ

গত ২১ অক্টোবর কানাডায় অনুষ্ঠিত হল জাতীয় নির্বাচন। এই নির্বাচনে ফের ক্ষমতায় এসেছে জাস্টিন ট্রুডোর লিবারেল পার্টি। এই নির্বাচনে বিজয়ীদের মধ্যে ১২ জন মুসলিম প্রার্থী রয়েছেন, যার মধ্যে রয়েছেন চারজন নারীও।

তাছাড়া, বিজয়ী এই ১২ মুসলিম প্রার্থীর ১১ জনই ক্ষমতাসীন লিবারেল পার্টির।

ক্ষমতাসীন লিবারেল পার্টি এই নির্বাচনে ১৫৭ আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা ধরে রেখেছে। তবে গত নির্বাচনের তুলনায় তারা ২০ আসন কম পেয়েছে।

 

 

কানাডার জাতীয় নির্বাচনে মুসলিম বিজয়ী প্রার্থীদের এই সংখ্যা অতীতের যেকোনও নির্বাচনের চেয়ে বেশি। বিজয়ী মুসলিম প্রার্থীদের মধ্যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওমর আল-গাবরা তৃতীয়বারের মতো নির্বাচিত হয়েছেন। তিনি মিসিয়াগু সেন্টারে লিবারেল পার্টির হয়ে নির্বাচন করেন। ইরিন মাইলস থেকে লিবারেল পার্টির পক্ষে এই আসনে প্রথমবারের মতো বিজয় ছিনিয়ে এনেছেন ইকরা খালিদ।

আগেজেল খেটেছেন শাহরুখ, ভয়ঙ্কর অতীতের কথা জানালেন নিজেই
পরেমার্কিন অভিযানে আইএস প্রধান বাগদাদি নিহত