মার্কিন অভিযানে আইএস প্রধান বাগদাদি নিহত

0
4

কক্সবাজার খবর ডেস্কঃ

সিরিয়ায় মার্কিন সেনাদের অভিযানে চরমপন্থী সশস্ত্র গোষ্ঠি আইএসের প্রধান আবু বকর আল বাগদাদি নিহত হয়েছে। দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের খবরে বলা হয়েছে একথা।

মধ্যপ্রাচ্যভিত্তিক আন্তর্জাতিক সন্ত্রাসীগোষ্ঠী ইসলামিক স্টেটের নেতা আবু বকল আল বাগদাদির গোপন আস্তানায় অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন এক শীর্ষ প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, স্থানীয় সময় শনিবার সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

সিএনএন বলছে, তারা বিশ্বাস করছে মার্কিন অভিযানে বাগদাদি নিহত হয়েছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা একটি টুইট বার্তাও সেই ইঙ্গিত দিচ্ছে। এর আগে ট্রাম্প তার টুইট বার্তায় বলেছেন, ‘এইমাত্র বিশাল বড় কিছু একটা ঘটে গেছে।’ তিনি এ নিয়ে শিগগিরই ঘোষণা দিতে যাচ্ছেন।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানানো হয়েছে মার্কিন ওই প্রতিরক্ষা কর্মকর্তা আরও জানিয়েছেন আইএস নেতা বাগদাদির অবস্থান শনাক্তের কাজটি করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ। তারপর সেখানে অভিযান চালানো হয়।

 

 

 

মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, বাগদাদির গোপন আস্তানায় যখন মার্কিন বাহিনী অভিযান চালায় তখন তিনি তার শরীরের বিস্ফোরক ভর্তি বেল্ট পড়ে ছিলেন। ধারণা করা হচ্ছে, সেটির বিস্ফোরণ ঘটানোর মাধ্যমে আত্মহত্যা করেছে আইএস নেতা আবু বকর আল বাগদাদি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার সকাল ৯টায় গুরুত্বপূর্ণ এক ঘোষণা দেবেন বলে জানিয়েছেন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউসের সহকারী প্রেস সেক্রেটারি হোগান গিডলে। প্রশাসনিক এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ট্রাম্পের এ ঘোষণা হবে বৈদেশিক নীতি সম্পর্কিত।

 

 

 

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের কাছে এ বিষয়ে জানতে চাওয়া হলে তারা এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাতে রাজি হয়নি। ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি গত পাঁচ বছর ধরে আত্মগোপনে রয়েছেন। তিনি সন্ত্রাসীগোষ্ঠীটির এখন মূল নেতা।

আগেকানাডা নির্বাচনে মুসলিম প্রার্থীদের জয়জয়কার
পরেযেকোনো ব্যাংকের চেকে টাকা পাওয়া যাবে একদিনেই