
এম.মনছুর আলম, চকরিয়া :
চকরিয়া পৌরশহরে রাস্তা ও ফুটপাত দখল করে ভাসমান দোকান বসিয়ে অবৈধ ব্যবসা পরিচালনা করার দায়ে যানজট ও জনদূর্ভোগ সৃষ্টির ফলে ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়েছে। অভিযানকালে ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট পৌরশহরের সোসাইটি জামে মসজিদ থেকে পুরাতন বাসষ্টেশন পর্যন্ত সড়কের ফুটপাত দখল করে অবৈধভাবে বসা শতাধিক ভাসমান দোকানে আদালতের জরিমানা ছাড়াও বেশ কয়েকটি ফলের দোকানের মালামাল জব্দ করে উচ্ছেদ করা হয়।
সোমবার (২৮অক্টোবর) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন নেতৃত্বে এ অভিযান চালায়।
ভ্রাম্যমাণ আদালতের নিবার্হী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো.তানভীর হোসেন বলেন, চকরিয়া পৌরশহরের বিভিন্ন পয়েন্টে ফুটপাত দখল করে ভাসমান দোকান বসিয়ে জনদূর্ভোগ সৃষ্টি করায় ভ্রাম্যমান আদালতের অভিযান চালানো হয়। এ সময় রাস্তা ও ফুটপাত দখল করে রাখা অবৈধ ব্যবসায়ীদের বিরুদ্ধে মোবাইল কোর্টের মাধ্যমে ইতিপূর্বে বহুবার জরিমানা ও উচ্ছেদ করা হলেও তারা পরক্ষণেই রাস্তা দখল করে ব্যবসা করতে বসে যায়৷ তিনি আরও বলেন, আজকের অভিযানে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করা ছাড়াও কয়েকটি ফলের দোকানের মালামাল জব্দ করা হয় যা উপজেলা সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে এতিমখানায় বিতরণ করা হবে৷ এছাড়া হারবাং ইউনিয়নের লাল ব্রীজ এবং সাহারবিলের বাটাখালি ব্রীজ সংলগ্ন স্হানে অবৈধভাবে বালু উত্তোলনের বিরদ্ধে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় অবৈধ বালি উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন ও পাইপ বিনষ্ট করে নদীতে ফেলে দেওয়া হয়৷ অবৈধ সব কিছুর বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি। ভ্রাম্যমান আদালতের অভিযানের সময় চকরিয়া পৌর সচিব মাসউদ মোরশেদ, চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) চম্পক বড়ুয়া, ভুমি অফিসের নাজির মিলন বড়ুয়া, পৌরসভার বিভিন্ন কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।













