ক্যাসিনো সরঞ্জামসহ চকরিয়ার সাবেক চেয়ারম্যান আটক

0
2

চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিমকে ক্যাসিনো সরঞ্জামসহ আটক করা হয়েছে। ঢাকা থেকে কক্সবাজার যাবার পথে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল থেকে তাকে আটক করে বিমানের সিকিউরিটি বিভাগ।

পরে মঙ্গলবার বিকেলে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর থানার ওসি নূরে আজম মিয়া জানান, আব্দুল হাকিম নামে ওই ব্যক্তি নিজে ক্যাসিনো খেলতেন। তার কাছ থেকে ক্যাসিনো সরঞ্জামাদি জব্দ করা হয়েছে।

 

ওসি বলেন, আব্দুল হাকিমের আজ দুপুর সাড়ে ১২টায় রিজেন্ট এয়ারে কক্সবাজার যাবার কথা ছিল। তার আগেই ডোমেস্টিক টার্মিনাল থেকে তাকে আটক করে বিমানের সিকিউরিটি বিভাগ। পরে মঙ্গলবার বিকেলে তাকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়।

 

 

 

তিনি চকরিয়ার সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বলে জানিয়েছেন।

আগেসড়ক দুর্ঘটনায় অভিনেতার মৃত্যু, আশঙ্কায় স্ত্রী
পরেবিক্ষোভের মুখে পদত্যাগের ঘোষণা লেবাননের প্রধানমন্ত্রীর