
কক্সবাজার খবর ডেস্কঃ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় হাজেরা বেগম (৪৫) নামের এক নারীকে গলায় ফাঁস দিয়ে হত্যা করার অভিযোগে তার স্বামী সামশুল আলমকে (৪০) আটক করেছে পুলিশ। আজ বুধবার (৩০ অক্টোবর) ভোরে এ ঘটনা ঘটে। নিহত হাজেরা বেগম উপজেলা র বাঁশখালী নাপুরা ৫ নং ওয়ার্ডের শেখের খীল এলাকার মৃত ফজল আহম্মদের মেয়ে। অভিযুক্ত সামশুল আলম একই এলাকার জাফর আহম্মদের ছেলে।
স্থানীয়রা জানান, ১২ বছর আগে সামশুল আলমের সঙ্গে পালিয়ে বিয়ে করেন হাজেরা। এটি হাজেরার ২য় বিয়ে। দীর্ঘ ১২ বছরে এই দম্পত্তির সংসারে সন্তান আসেনি। পরে সামশুল আবার বিয়ে করতে চাইলে রাজি হননি হাজেরা। এই ঘটনার জেরে আজ বুধবার (৩০ অক্টোবর) ভোরে হাজেরাকে গলায় ফাঁস দিয়ে সামশুল হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পরে এলাকাবাসী পুলিশে খবর দিলে সামশুলকে আটক করা হয়।
লাশ উদ্ধার করে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন। রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে বলেও জানান তিনি।











