
মুহাম্মদ আবু বকর ছিদ্দিকঃ
কক্সবাজারের জেলা তাবলীগ জামায়াতের মুরুব্বী, ইজতেমার প্রধান মুফ্তি মুর্শিদুল আলম জানান ৩১,ও ১,২ তারিখের পরিবর্তেন।
আগামী ৭,৮,৯ নভেম্বর ২০১৯ ইংরেজি জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে।ইনশাআল্লাহ।
তিনি বলেন প্রতি বছরের ন্যায় এ বছরও তাবলীগ জামাতের কক্সবাজার জেলা ইজতেমা অনুষ্ঠিত হবে। কারণ বশত আমাদের এই তারিখ পরিবর্তন করা হয়। ৩১অক্টোবর ও নভেম্বর ০১-০২ এই তিন দিনব্যাপী। তিনি জানান, পূর্ব নির্ধারিত তারিখ পরিবর্তন করে এই নতুন তারিখ নির্ধারন করা হয়েছে। নতুন নির্ধারিত তারিখে এস্তেমার জন্য প্রশাসনিক অনুমোদন দিয়েছেন।
এবারের ইজতেমায় কক্সবাজারের প্রত্যন্ত অঞ্চল থেকে তাবলীগ জামাতের মুরুব্বি, আলেম-ওলামা ও সাথীদের তত্ত্বাবধানে লক্ষ লক্ষ মুসল্লির সমাবেশ হবে বলে জানিয়েছেন প্রধান আমির।
তাবলীগ জামাতের প্রাণ কেন্দ্র ঢাকা কাকরাইলের মুরুব্বী সহ কক্সবাজার তাবলীগ জামাতের মুরুব্বীরা ইজতেমা বয়ান করবেন। তিনি সকলের দিনের দায়িত্ব নিয়ে আসার তোফিক দান করুণ।আমিন।













