ঈদগড়ে ভিজিডি ও স্বল্পমূল্যে চাল বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান কাজল

0
4

 

আবদুল মালেক সিকদার, রামু
মাননীয় প্রধানমন্ত্রীর স্বল্প মূল্যে চাল বিতরণ ও ভিজিডি বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন রামু উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সোহেল সরওয়ার কাজল এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন দেশকে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী গরীব অসহায় লোকদের জন্য ১০ টাকা মূল্যের চালও ভিজিডির চাল বিতরণের সিদ্ধান্ত নেন।তারাই ধারাবাহিকতায় সারা দেশের ন্যায় ঈদগড়েও ২৩০ জনের কে প্রতি মাসে জন প্রতি
৩০ কেজি করে ভিজিটি ও ৭৩১ জন কে ১০ টাকা মূল্যের চাল জনপ্রতি ৩০ কেজি করে বিতরণে করা হচ্ছে। তিনি আরও বলেন বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করতে হবে দেশকে। তাই মাননীয় প্রধানমন্ত্রী গরীব ও অসহায় লোকদের কথা বিবেচনা করে উক্ত চাল গুলো সারাদেশব্যাপী বিতরণ করতেছে। পাশাপাশি এখন বাংলাদেশ আর ক্ষুধার জ্বালায় ছটফট করতে দেখা যায় না এবং আর কেউ না খেয়ে থাকবে না। কিন্তু বিগত বিএনপি সরকারের আমলে এদেশে ক্ষুধার জ্বালায় অনাহারে অনেক লোক মারা গেছে। তারা কৃষকদের কে বীজও সার না দেওয়ায় কৃষকরা ধানের বাম্পার ফলন ফলাতে না পারায় দেশে খাদ্য ঘাটতি দেখা দিয়েছিল।

 

 

 

৩১ অক্টোবর বৃহস্পতিবার বিকাল ২ টায় ঈদগড় ইউনিয়ন পরিষদের মাঠে পরিষদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টোর সভাপতিত্বে সাংবাদিক কামাল উদ্দিন শিশিরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্যে রামু উপজেলার নিবার্হী কর্মকর্তা প্রণয় চাকমা
বলেন বাল্যবিবাহ দিবেন না, ছেলেমেয়েদের কে লেখাপড়া করিয়ে মানুষের মত মানুষ করে গড়ে তুলতে হবে তখন দেশ ও জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হবে। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সালাউদ্দিন মহিলা ভাইস চেয়ারম্যান আফসানা জেসমিন পপি।এতে উপস্থিত ছিলেন রামু উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাদেকুর রহমান আনসার ভিডিপি কর্মকর্তা জুয়েল ভূঁইয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ জুনেদ বিপ্লব সদস্য সাংবাদিক আব্দুল মালেক সিকদার, সাংবাদিক মাসেদুল হক আরমান, ইব্রাহিম খলিল, সহ পরিষদের সদস্যগন প্রমুখ। অনুষ্ঠান শেষে মাননীয় প্রধানমন্ত্রীর অসহায় হতদরিদ্র মানুষের মাঝে বরাদ্দ দেওয়া বাড়িগুলো পরিদর্শন করেন সোহেল সরওয়ার কাজল

আগেইসলামপুরে ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন অভিযান
পরেকক্সবাজার চৌফলদন্ডীর একরাম মেম্বারের লাশ উদ্ধার