
কক্সবাজার খবর ডেস্কঃ
নতুন এ আইনে লাইসেন্স ছাড়া গাড়ি চালালে ৬ মাসের জেল অথবা ২৫ হাজার টাকা জরিমানা। অথবা উভয় দণ্ড হতে পারে। তাছাড়া ড্রাইভিং লাইসেন্স পেতে হলে অষ্টম শ্রেণি পাস করতে হবে। সড়ক পরিবহন এবং মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, সড়ক পরিবহন আইন, ২০১৮ (২০১৮ সনের ৪৭ নং আইন)-এর ধারা ১ এর উপধারা (২) এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ১ নভেম্বর তারিখে আইন কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করলো।
মোটরযান মালিক, মোটরযান শ্রমিক, পথচারীসহ সকল অংশীজনকে ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ এর একাদশ অধ্যায়ে বর্ণিত অপরাধ, বিচার ও দণ্ডের বিষয়গুলো জেনে তা মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।













