
চকরিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের চকরিয়ায় পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা বড়ি বিক্রয়কালে দেবর-ভাবীসহ তিনজসনকে আটক করেছে। এসময় তাদের কাছ থেকে ৭শত পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে । শুক্রবার দুপুরে পৌরশহরের ওশান সিটি মার্কেট ও মালুমঘাট এলাকা থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, চকরিয়া উপজেলার লক্ষ্যারচরের রোজিনা আক্তার ও তার চাচাতো দেবর আবু বক্কর। তাদের কাছ ৬’শ পিস ইয়াবা পাওয়া যায় বলে নিশ্চিত করেছেন অভিযানে নেতৃত্ব দেয়া এসআই আবদুল বাতেন। অপরদিকে ১’শ পিস ইয়াবাসহ কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও মোবারক হোসেনকে আটক করেন এসআই প্রিয়লাল ঘোষ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাবিবুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রয় হচ্ছে খবর পেয়ে মালুমসঘাট এলাকায় এসআই আবদুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। ওইসময় ছাবের কুলিং কর্ণারের ভিতর থেকে দেবর-ভাবী বক্কর ও রোজিনাকে ইয়াবাসহ আটক করে।
অন্যদিকে পৌরশহরের ওশান সিটি মার্কেটের দ্বিতীয় তলা থেকে ইয়াবাসহ মোবারককে আটক করে। এঘটনায় মাদক আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।













